Friday, June 26, 2026

কেন্দ্র-রাজ্য সরকারকে নিশানা করে শনিবারবাসরীয় ভোট প্রচার সেলিমের

Date:

Share post:

কেন্দ্রের বিজেপি (Bjp) সরকার ও রাজ্যের তৃণমূল (TMC) সরকারকে একযোগে আক্রমণ সানিয়ে হুগলি জেলার চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মহম্মদ সেলিম। এদিন চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মধ্যে দিয়ে প্রচার করেন মহম্মদ সেলিম (Md Selim)।

এদিন, প্রচারে গিয়ে তিনি বলেন, দেশের যে ধর্মের রাজনীতি চলছে তা বন্ধ করতেই এবার সংযুক্ত মোর্চার দরকার। সেলিম অভিযোগ করেন, দিনদিন বেকার সমস্যা বাড়ছে। বিভিন্ন ভাবে দুর্নীতি গ্রাস করছে সব জায়গায়।তাই সাধারণ মানুষের কাজ করতে ও কথা বলতে সংযুক্ত মোর্চার পক্ষে সওয়াল করেন প্রার্থী মহম্মদ সেলিম। বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি সিপিআইএম (Cpim) নেতার।

আরও পড়ুন:সোমবার থেকে ফের নির্বাচনী প্রচারে মমতা!

Advt

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...