Friday, June 26, 2026

সোমবার থেকে ফের নির্বাচনী প্রচারে মমতা!

Date:

Share post:

চিকিৎসকদের পরামর্শ দূরে সরিয়ে রেখে সোমবার থেকে ফের নির্বাচনী প্রচারে নেমে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি সফর শুরু করবেন ঝাড়গ্রাম থেকে। সফরে বেরোনোর আগে রবিবার, নন্দীগ্রাম দিবসে (১৪ মার্চ) বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মমতা। তাঁর আকস্মিক দুর্ঘটনায় ইস্তাহার প্রকাশের কর্মসূচির দিন পরিবর্তন হয়।
এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরে তিনি দুর্ঘটনায় পড়েন । দ্রুত সেখান থেকে তাঁকে আনা হয় এসএসকেএম-এ। পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকেরা আঘাত লাগা পায়ে প্রাথমিক প্লাস্টার করেছিলেন। তাকে দেওয়া হয় বিশেষ ধরনের ‘প্লাস্টার শ্যু’। চিকিৎসকেরা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী আরও ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকুন। তা ছাড়াও, অন্তত সাত দিন বিশ্রামের পরামর্শ ছিল চিকিৎসকদের। তৃণমূল নেত্রী বাড়ি ফেরার জন্য চিকিৎসকদের বারবার অনুরোধ করায়, ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁকে ৭ দিনের মাথায় ফের পরীক্ষা করবেন চিকিৎসকরা।
বাড়ি ফিরে তৃণমূল নেত্রী বলেছেন, ‘আঘাত, যন্ত্রণা সব কিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছনো আমার কাছে বেশি জরুরি।
হুইলচেয়ারে বসে বক্তৃতা করবেন মমতা। নির্বাচনী সফরের সময় বিভিন্ন জেলায় যে সব হোটেল বা গেস্ট হাউসে তিনি রাতে থাকবেন, সেখানেও প্রয়োজনীয় বন্দোবস্ত রাখা হচ্ছে ।

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...