Friday, June 26, 2026

অগ্নিনির্বাপণ ব্যবস্থার নিয়ে ছ’বছরে আগেই রেলকে সুপারিশ দিয়েছিল দমকল

Date:

Share post:

রেলের নিউ কয়লাঘাট ব্লিডিংয়ের আগুন লাগার বিষয়টি নিয়ে উঠে এল গুরুত্বপূর্ণ  তথ্য। দমকল বিভাগের দাবি, অগ্নিনির্বাপনণ ব্যবস্থা গড়ে তোলার জন্য বছর ছয়েক আগেই একাধিক সুপারিশ করেছিল তারা।  কিন্ত কাজ হয়নি তাতে। এমনকি চিঠির উত্তরই দেয়নি রেলকর্তৃপক্ষ। চিঠির পরিপ্রেক্ষিতে যে কী ব্যবস্থা রেল নিয়েছিল সেই আলোচনাও দমকলকর্তাদের সঙ্গে করেননি রেলআধিকারিকরা।  অগ্নিকাণ্ডের ঘটনায়  ন’জনের প্রাণ চলে যাওয়ার পর সেই ফাইল নিয়ে উঠেছে প্রশ্ন।  শুরু হয়েছে তদন্তও।  দমকল বিভাগের সুপারিশ কতটা মানা হয়েছিল, তা নিয়ে খোঁজখবর শুরু করেছেন দমকলের অফিসাররা। যদিও এপ্রসঙ্গে রেলকর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তাঁদের জনসংগযোগ আধিকারিক জানান, সেই পুরনো সুপারিশে কী কী সঠিক ছিল তা খতিয়ে দেখা হবে।এবার আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম লাগানোর ব্যবস্থা করা হবে।

নিউ কয়লাঘাট ব্লিডিং-এর বিধ্বংসী আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলবাহিনীকে। দেখা যায় হাইড্রান্ট করা থাকলেও পাম্প লাগানো নেই। এমনকী কোনও ফ্লোরে গুরুত্বপূর্ণ কিছু মেশিনও নেই। দমকল বিভাগের পাঠানো সুপারিশে এই পুরো বিষয়টি আগে থেকেই বলা হয়েছিল। রেলকর্তৃপক্ষকে তারা আগে থেকেই সতর্ক করেছিল কয়লাঘাটের বিল্ডিংটি বেশ পুরনো। তাই সেখানে উপরে জল তোলার জন্য তিন ধরণের পাম্প লাগানোর কথা বলা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও যাতে জল উপরের ট্যাঙ্কে তোলা যায়, সেজন্য ডিজেল চালিত পাম্পের কথাও বলা হয়। একইসঙ্গে বলা হয়েছিল, প্রতিটি ফ্লোরে কয়েক হাজার গ্যালন জল ধরে এমন পাম্প , এমনকি জলাধার করারও সুপারিশ করা হয়েছিল। দমকলের বক্তব্য, এই সুপারিশ কতটা মানা হয়েছিল, তার ‘ফিডব্যাক’ এখনও পাননি তারা।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...