Sunday, June 14, 2026

কয়লাঘাট বিল্ডিংয়ের অগ্নিকাণ্ড : অনিরুদ্ধর নামে পুরস্কার চালুর ভাবনা স্কুলের

Date:

Share post:

অনিরুদ্ধ জানা। স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের অগ্নিকাণ্ডে মৃত দমকল কর্মীদের মধ্যে একজন। তাঁর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া তাঁর স্কুল ‘government-sponsored মাল্টিপারপাস স্কুল ফর বয়স টাকি হাউস’। এই স্কুল থেকেই ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন অনিরুদ্ধ।

এবার অনিরুদ্ধ জানার স্মৃতিতে সাহসিকতার পুরস্কার চালু করতে চলেছে টাকি বয়েজ স্কুলের প্রাক্তনীদের সংগঠন ‘টিব্যাক’। টাকি বয়েজের প্রধান শিক্ষিকা তথা প্রাক্তনীদের সংগঠনের প্রেসিডেন্ট স্বাগতা জানান, “এই পুরস্কারের সূত্রে অনিরুদ্ধর সাহসিকতার কথা আরও অনেক পড়ুয়ারা জানতে পারবে। ও পড়ুয়াদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল।”

আরও পড়ুন-ঘনঘন সূচি বদলের জন্যই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা যায়নি, জানালো পুলিশ

‘টিব্যাক’এর সাধারণ সম্পাদক পার্থসারথি সাহা বলেন, “অনিরুদ্ধর স্মৃতিতে চালু হওয়া সাহসিকতার পুরস্কার প্রতিবছর আমাদের স্কুলের একজন করে পড়ুয়াকে দেওয়া হবে।”

অনিরুদ্ধর বাবা মোহনলাল জানা বলেন,”খুশির খবর। ছোট থেকেই এলাকায় খুবই জনপ্রিয় ছিল আমার ছেলে। মানুষের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়তো। টাকি স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়েছে। দশম শ্রেণী পর্যন্ত পড়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন। দ্বাদশ এরপরে ভর্তি হয়েছিল গুরুদাস কলেজ।”

প্রিয় প্রাক্তন ছাত্র অনিরুদ্ধর মৃত্যুতে শোকাহত তাঁর স্কুলের শিক্ষকরা।

Advt

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...