Monday, April 6, 2026

গত পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে প্রায় সাড়ে ২৭ লাখ, হলফনামায় জানালেন শুভেন্দু

Date:

Share post:

এবারের বিধানসভা নির্বাচনের সবচেয়ে হেভিওয়েট এবং সংবাদ শিরোনামে থাকা কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram)। সেখান থেকে এবার লড়ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর তাঁর বিপরীতে সদ্য তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে (Bjp) যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এই দুই প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। দিয়েছেন তাঁদের সম্পত্তির হিসেবও। শুক্রবার, মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু। নিয়ম অনুযায়ী, সম্পত্তির খতিয়ানও ঘোষণা করেছেন।

নির্বাচন কমিশনে দেওয়া সূত্র অনুযায়ী, বর্তমানে শুভেন্দু অধিকারীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। গত বিধানসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়ার সময় এই পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ গত ৫ বছরে শুভেন্দুর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা। তবে, ঘোষিত নথি অনুযায়ী শুভেন্দু অধিকারীর নিজের নামে কোনও গাড়ি বা সোনাদানা নেই।

আরও পড়ুন-তিন দফার তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বিজেপি, মিঠুনকে নিয়েও আলোচনা

এবার এক নজরে দেখে নেওয়া যাক, স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ কত? স্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৯ লাখ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩৫ পয়সা।

বুধবার হলদিয়ায় (Haldia) মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেওয়া হলফনামায় অনুযায়ী, তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি নেই। তৃণমূলনেত্রীর হাতে নগদ টাকার পরিমাণ এক লক্ষের কম। মমতার এই নিতান্ত সাদামাটা জীবনশৈলী তাঁর ইউএসপি।

Advt

 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...