Sunday, June 21, 2026

আইএসএল চ‍্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি, লোবেরার দলের কাছে হারের হ্যাটট্রিক বাগান ব্রিগেডের

Date:

Share post:

আইএসএল চ‍্যাম্পিয়ন( isl champion ) মুম্বই সিটি এফসি( mumbai city fc)। শনিবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুম্বই সিটি এফসির কাছে ১-২ গোলে হারল এটিকে মোহনবাগান( atk mohun bagan)। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড উইলিয়ামস। হাবাসের অ‍্যাটাকিং ফুটবলকে মাত দিল লোবেরার শিল্প ফুটবল। এই হারের ফলে খালি হাতেই কলকাতায় ফিরতে হচ্ছে বাগান ব্রিগেডকে।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় মুম্বই সিটি এফসি। পাল্টা আক্রমণ চালায় বাগান ব্রিগেড। ম‍্যাচের ১৮ মিনিটে গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। এরই মাঝে ম‍্যাচের ২৯ মিনিটে তিরির আত্মঘাতী গোলে সমতা ফেরায় লোবেরার দল। প্রথমার্ধেই ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দুদল। ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করে মুম্বইকে এগিয়ে দেন বিপিন সিং। অরিন্দমের ভুলে গোল হজম করতে হয় বাগান ব্রিগেডকে। এদিন ম‍্যাচে বেশ কয়েকবার আক্রমণে গেলেও ফাইনালে গোল করতে পারলেন না রয় কৃষ্ণা। যার ফলে যুগ্ম ভাবেই সর্বোচ্চ গোলদাতার খেতাব পাচ্ছেন তিনি।

এদিকে ম‍্যাচের প্রথমার্ধে শেষ লগ্নে মাথায় মারাত্মক চোট পান অময় রানাওয়াড়ে। প্রথমার্ধের একেবারে শেষ দিকে সুভাশীষ বোসের সঙ্গে ধাক্কা লাগে অময়ের। তিনি মাঠে পড়ে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান হারান। রেফারি সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:আইএসএল ফাইনাল নিয়ে মজে মহারাজ

Advt

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...