Monday, April 6, 2026

পরিবারের অসম্মতি, বিয়ে করতে চেয়ে বিদ্যুতের খুঁটিতে চড়ে বসলেন ৬০ বছরের বৃদ্ধ

Date:

Share post:

৪ মাস আগে মৃত্যু হয়েছে স্ত্রীর। এরপরই বিয়ের জন্য পাগল হয়ে উঠেছেন বছর ষাটেকের বৃদ্ধ। তবে এই বয়সে বৃদ্ধের দ্বিতীয় বিয়েতে(marry) সম্মতি নেই পরিবারের। এহেন অবস্থায় পরিবারের ওপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিদ্যুতের খুঁটিতে চড়ে বসলেন বিয়ে পাগল বুড়ো। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের(Rajasthan) ঢোলপুর জেলার মাধাভাও গ্রামে।

জানা গিয়েছে, বিয়ে পাগল ওই বৃদ্ধের নাম সবরণ সিং। পাঁচ সন্তানের পিতা তিনি। মাস চারেক আগে স্ত্রী মারা যাওয়ার পর পুনরায় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন ওই বৃদ্ধ। তবে তাঁর পরিবারে ছেলে মেয়ে নাতি-নাতনি থাকায় বৃদ্ধের আবার বিয়ে মেনে নিতে পারেনি পরিবারের সদস্যরা। ফলস্বরূপ গ্রাহ্য হয়নি সবরণের আবদার। তবে পরিবার না মানলেও দমবার পাত্র একেবারেই নন ষাটোর্ধ্ব ওই ব্যক্তি। শেষমেষ পরিবারের উপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক খুঁটিতে(electric post) চড়ে বসেন তিনি। মুহূর্তে বৃদ্ধের কাণ্ডকারখানা দেখতে ভিড় জমে যায় এলাকায়। বৈদ্যুতিক খুঁটিতে চড়ে বসে সেখান থেকেই আত্মহত্যার হুমকি দিতে থাকেন সবরণ। তার পরিবারের সদস্যরা তাকে নিচে নেমে আসার জন্য অনুরোধ জানাতে থাকে। শেষমেষ খবর দেওয়া হয় পুলিশকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:অবশেষে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে’, দিন জানালেন সলমন

পুলিশের কাছে এই খবর যাওয়ার পর সেখান থেকে খবর পাঠানো হয় বিদ্যুৎ দফতরকে। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় ওই এলাকার বিদ্যুৎ পরিষেবা। এরপর এক যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে নামিয়ে আনে ওই বৃদ্ধকে। পাশাপাশি ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করা হয় তার কোনও প্রেমিকা আছে কিনা। এ প্রসঙ্গে তিনি অবশ্য জানান, তার কোনও প্রেমিকা নেই, যাকে খুশি বিয়ে করতে তিনি রাজি। শুধু একজন সঙ্গী চাই।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...