Saturday, June 13, 2026

কোয়াডের সিদ্ধান্ত ১০০ কোটি ভ্যাকসিন তৈরিতে নেতৃত্ব দেবে ভারত

Date:

Share post:

করোনা মোকাবিলায় একজোট হল ‘কোয়াড’ অন্তর্ভুক্ত দেশগুলি। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের যৌথ সিদ্ধান্ত, আগামীদিনে ইন্দো-প্যাসিফিক দেশগুলিকে কোভিড-১৯ সংক্রমণ বিরোধী লড়াইয়ে একসঙ্গে কাজ করার অনুরোধ করা হবে। দেশগুলির প্রথম শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চারটি দেশ একত্রিত ভাবে করোনা টিকা তৈরি করবে।
এদিনের বৈঠকের উদ্যোক্তা ছিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী সুগা। এরই পাশাপাশি ইন্দো প্যাসিফিকে চিনের শক্তি সঞ্চয়ের মোকাবিলা করার বিষয়টিও আলোচনা করা হয়।
আগামী ২০২২-এর মধ্যে ১০০ কোটি ভ্যাকসিন তৈরিতে নেতৃত্ব দেবে ভারত। সেই কাজে অর্থনৈতিকভাবে ভারতকে সাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইন্দো-প্যাসিফিক এলাকায় আন্তর্জাতিক আইন বলবৎ থাকতে হবে, কোনওরকম আধিপত্য চলবে না। ভারত-প্রশান্তমহাসাগরীয় চারটি দেশের ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সীমান্ত সংঘর্ষের সংক্রান্ত বিষয়টিও এদিনের বৈঠকে উঠে আসে।
যদিও ভারতের বিদেশমন্ত্রী হর্ষ বর্ধন শ্রীংলা জানিয়েছেন, এদিন কোয়াড ভ্যাকসিন পার্টনারশিপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার দেশই নিজের সম্পদ এতে কাজে লাগাবে যাতে বিভিন্ন দেশকে সুলভে টিকা দেওয়া যায়।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...