Friday, June 12, 2026

‘আদানির সম্পত্তি বেড়েছে ১২ লক্ষ কোটি আর আপনার শূন্য’, সরব রাহুল

Date:

Share post:

কোনও ইস্যুতেই কেন্দ্রে মোদি সরকারকে(Modi government) তোপ দাগতে ছাড়েন না কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। সেই ধারা অব্যাহত রেখে এবার শিল্পপতি গৌতম আদানির(Gautam Adani) এক তথ্য তুলে ধরে ঘুরিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগলেন রাহুল। এদিন এক রিপোর্ট তুলে ধরে টুইট করেন রাহুল। যেখানে প্রশ্ন করেন ২০২০ সালে আপনার সম্পত্তি কতখানি বেড়েছে? শূন্য! কিন্তু আদানির সম্পত্তি বেড়েছে ৫০ শতাংশ। এটা কিভাবে হল?

সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে এক সংবাদপত্রের কাটাউট তুলে ধরেন রাহুল গান্ধী। যেখানে দাবি করা হয়েছে চলতি বছরে সম্পত্তি বৃদ্ধির নিরিখে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস, এলন মাস্ককেও ছাপিয়ে গিয়েছেন গৌতম আদানি। এই ঘটনায় দেশের সাধারণ মানুষের দুর্দশার তথ্য তুলে ধরে তার প্রশ্ন সাধারণ মানুষের সম্পত্তির কতখানি বৃদ্ধি হয়েছে এই দুঃসময়ে? টুইটে রাহুল লেখেন, ‘আপনার সম্পত্তি ২০২০ সালে কতখানি বেড়েছে? শূন্য… আপনি বেঁচে থাকার জন্য লড়াই করছেন, অথচ ওনারা ১২ লক্ষ কোটি টাকা আয় করে নিজের সম্পত্তি ৫০ শতাংশ বাড়িয়ে নিয়েছেন। আপনি কি আমায় বলতে পারবেন এমনটা কেন হচ্ছে?’

আরও পড়ুন:৫৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে ধৃত ভুয়ো ব্যবসায়ী

উল্লেখ্য, কেন্দ্রের মোদি সরকারকে তোপ দাগতে কোনও সুযোগ হাতছাড়া করেন না রাহুল গান্ধী। সম্প্রতি আহমেদাবাদের পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম রাখা হলে বিজেপিকে কটাক্ষ করতে দেখা যায় রাহুলকে। এক টুইটে তিনি লেখেন, ‘সত্য যে কোনও পথ ধরে সামনে চলে আসে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম- আদানি অ্যান্ড- রিলায়েন্স অ্যান্ড জয় শাহর নেতৃত্বে! #HumDoHumareDo’

Advt

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...