Friday, June 12, 2026

দলবিরোধী কাজের অভিযোগে পূর্ব মেদিনীপুরে বহিষ্কৃত ১০ তৃণমূল নেতা

Date:

Share post:

দলবিরোধী কাজের অভিযোগে নির্বাচন পূর্বে পূর্ব মেদিনীপুরে বহিষ্কার করা হল ১০ জন তৃণমূল(TMC) নেতাকে। শনিবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য প্রকাশ করেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্র(Suman Mahapatra)। অভিযোগ এই ১০ তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। যাদের বহিষ্কার করা হয়েছে সেই তৃণমূল নেতারা প্রত্যেকেই শুভেন্দু ঘনিষ্ঠ।

আরও পড়ুন:‘আদানির সম্পত্তি বেড়েছে ১২ লক্ষ কোটি আর আপনার শূন্য’, সরব রাহুল

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই ১০ জন তৃণমূল নেতাকে ৩ বছরের জন্য বহিষ্কার করেছে দল। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ২ তৃনমূল সদস্য, জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষও। পাশাপাশি রয়েছেন বেশকিছু প্রধান, উপপ্রধান ও অন্যান্য নেতারা। জানানো হয়েছে এই ১০ জন তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের। তৃণমূল সূত্রের খবর, যাদের বহিষ্কার করা হয়েছে তারা শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত ছিল। এবং দল তাদের উপর দীর্ঘদিন ধরে নজর রেখেছিল। পাশাপাশি জেলার প্রতিটি ব্লক কমিটিকে এই সমস্ত নেতাদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছিল। সেই তালিকা রাজ্য কমিটিতে যায় এবং রাজ্য সভাপতির অনুমোদনের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এই বহিষ্কার তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লক থেকে শুরু হলেও আগামী দিনে জেলার আরো ২৫ টি ব্লক থেকে দল বিরোধী কাজে অভিযুক্ত তৃণমূল নেতাদের বহিষ্কার করা হবে বলেও জানানো হয়েছে।

Advt

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...