Monday, June 8, 2026

কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বসন্তের সকালেই বৃষ্টি। সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় বাঁকুড়া,পুরুলিয়াতে। কলকাতা-সহ আরও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশ। কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

বাঁকুড়া, পুরুলিয়া, ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বীরভূম ও পশ্চিম বর্ধমানে। ফাল্গুন মাসের সকালে বর্ষার গন্ধ পেল বাংলার একাধিক জেলা। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বাড়ছিল গরম। সকালেই পশ্চিমাঞ্চলের জেলাতে হল বৃষ্টি।

আরও পড়ুন-NEET পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি

শুক্রবার সন্ধেয় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হয় বাঁকুড়ায়। সঙ্গে চলে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারও বৃষ্টি হয় এই জেলায়। বুধবারও রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে চলে বৃষ্টি। কলকাতার আকাশ আজ সারাদিন মেঘলা ছিল। বিগত কয়েকদিন ধরেই কলকাতার আকাশ থাকছে মেঘলা।

গত ২৪ ঘন্টায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। আগামী শনিবার দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম-সহ ঝাড়খন্ড, বিহার সংলগ্ন জেলাগুলিতে।

Advt

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...