Monday, April 6, 2026

অবশেষে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে’, দিন জানালেন সলমন

Date:

Share post:

‘একবার জো মেনে কমিটমেন্ট কর দি, তো ফির ম্যা আপনে আপ কি ভি নেহি শুনতা’। ‘ওয়ান্টেড’ এই অ্যাকশন-থ্রিলার সিনেমা মুক্তি পাওয়ার পর লোকের মুখে মুখে এই ডায়লগ ঘুরত। ভাইজান এবারও তাঁর ভক্তদের জন্য বিরাট উপহার আনতে চলেছেন। কথা দিয়ে কথা রাখলেন সলমন খান। চলতি বছরে ঈদের দিনই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ (Radhe)। টুইট করে এদিন ‘রাধে’র মুক্তি পাওয়ার কথা ঘোষণা করেছেন সলমন। লিখেছেন, “ঈদের কমিটমেন্ট ছিল, ঈদেই আসবে, কিউ কি, একবার জো…’। সেই সঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন #RadheOn13thMay and #2MonthsToRadhe।

এই ক্যাপশনের সঙ্গে রাধে ছবির পোস্টার সলমন সামনে এনেছেন। যা দেখে বোঝা যাচ্ছে একেবারে অ্যাকশন ছবি। পোস্টারে সলমনকে একেবারে অ্যাকশন অবতারে দেখা গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে অ্যাকশন সিকোয়েন্স। হেলিকপ্টার উড়ছে, গোলাবারুদের ছবি। ZEE স্টুডিওর CBO শারিক পটেল বলেন, ‘সলমন খানের ছবির মাধ্যমে আমরা আবারও দর্শকদের হলে ফেরাতে পারছি, ভালো লাগছে। ২০২১ সালে এটা অন্যতম বড় ছবি হতে চলেছে। দর্শকদের ফিডব্যাক জানার জন্য মুখিয়ে আছি। সলমনের ভক্তদের জন্য বড় চমক।’

আরও পড়ুন-আইএসএল ফাইনাল নিয়ে মজে মহারাজ

উল্লেখ্য, গত বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘রাধে’র। কিন্তু, গত বছর করোনার কারণে সিনেমা হল বন্ধ থাকায় ছবি মুক্তি পিছিয়ে যায়। এই ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে দিশা পাটানিকে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুডা। ‘রাধে’ সালমান খান এবং প্রভু দেবার তৃতীয় সহযোগী প্রকল্প। এর আগে দু’জনে ২০০৯-এর অ্যাকশন-থ্রিলার ‘ওয়ান্টেড’ এবং ২০১৯-এর অ্যাকশন-কমেডি ‘দাবাং’-এ একসঙ্গে কাজ করেছেন।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...