Sunday, April 5, 2026

আগে থেকেই ছেলের হারের ভয় পাচ্ছেন বাবা? শিশিরের মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে। তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) বিপরীতে প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এই পরিস্থিতিতে তৃণমূল (Tmc) সাংসদ শিশির অধিকারীর (Shishir Adhikari) মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। শনিবার, দুপুরে শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ি ‘শান্তিকুঞ্জ’-এ গিয়েছিলেন বিজেপি (Bjp) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তবে, তিনি গিয়েছিলেন পরিবারের কর্তা শিশিরের সঙ্গে দেখা করতে। এই বিষয়টা নিয়েই যখন নানা সমীকরণের চলছে, সেই সময় বর্ষীয়ান রাজনীতিবিদের মন্তব্য করে চূড়ান্ত চর্চা শুরু হয়েছে। শিশির অধিকারী মন্তব্য করেন, শুভেন্দুকে ‘রাজনৈতিক ভাবে শেষ করে’ দিতে চান তৃণমূলনেত্রী। সে কারণেই তিনি ভবানীপুরের (Bhabanipur) নিশ্চিন্ত কেন্দ্রে ছেড়ে নন্দীগ্রামে (Nandigram) প্রার্থী হয়েছেন। আর এই শুনে তাঁর বিরোধী পক্ষ বলছে, আগে থেকেই ছেলের হারে ভয় পাচ্ছেন বাবা।

সূত্রের খবর, শনিবার বিজেপি নেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সামনে এই বিষয় নিয়ে আক্ষেপ করেছেন প্রবীণ তৃণমূল সাংসদ। লকেট তাঁকে জিজ্ঞাসা করেন, মমতা এই সিদ্ধান্তটা নিলেন কেন? লকেটের প্রশ্ন শুনে কিছুটা হতাশার সুরেই শিশির জবাব দেন, ‘‘শুভেন্দুকে শেষ করতে”

শনিবার, ‘মোদির দূত’ হিসেবে ‘শান্তিকুঞ্জ’-এ গিয়েছিলেন লকেট। সেখানে আধ ঘণ্টা ছিলেন তিনি। মধ্যাহ্নভোজও সারেন।লকেটকে রীতিমতো সামনে বসে খাইয়েছেন শিশির। সূত্রের খবর, সেই সময় মমতার প্রার্থী হওয়ার বিষয়টি তোলেন লকেট। আর তার উত্তরে হতাশা এবং ক্ষোভ ঝরে পড়ে শিশির অধিকারীর গলায়। তিনি যোগ করেন, “ভয় দেখাচ্ছিল। শুভেন্দু যাতে সরে পালিয়ে যায়।’’

শিশির অধিকারীর এই মন্তব্যের পর এই রাজনৈতিক মহলের একাংশের মত, শুভেন্দু হারের আশঙ্কা করছেন শিশির অধিকারী। আর সেই কারণেই বাবা হিসেবে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন- “আমি বাইরে রোগা ভিতরে দারোগা, দলছুটরা কান ধরে ফিরবে!” বিস্ফোরক কাঞ্চন

Advt

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...