Thursday, June 25, 2026

প্রেম ফিরে পেতেই ধর্নায় প্রেমিক,পুলিশের ঘা খেতেই খেল খতম

Date:

Share post:

কথায় বলে ‘প্রেমের সম্পর্ক অতি মধুর’। গত পাঁচবছর ধরে প্রেম। কিন্তু বিয়ের কথা পাড়তেই বেঁকে বসলেন প্রমিকা। অগত্যা ‘৫ বছরের ভালবাসা ফিরিয়ে দাও’, দাবি করে প্রেমিকার বাড়ির সামনে প্ল্যাকার্ড ঝুলিয়ে ধর্নায় বসে পড়লেন প্রমিক। তবে শেষমেশ পুলিশের লাঠির ঘা খেতেই ধর্না ভেঙে ফেলতে হল ধূপগুড়ির পবিত্র রায়কে। এদিকে প্রেমিকা পঞ্চমী রায়ের বাড়ির সামনে পবিত্র-র ধর্নার খবর পেতেই জড়ো হন বহু মানুষ। ভিন এলাকার বাসিন্দারাও ধর্না দেখতে ভিড় করেন ধূপগুড়ির মাগুরমারী-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় সংলগ্ন এলাকায়।

শনিবার পবিত্রর হাতে প্ল্যাকার্ড ছাড়াও ছিল তাঁদের একাধিক পুরনো ছবি। পবিত্রর দাবি, “২০১৬ সাল থেকে আমাদের সম্পর্ক। আমার বাড়ির সকলেই এই সম্পর্কের কথা জানে। পঞ্চমী আমাদের বাড়িতে প্রায়ই আসত। কিন্তু এখন সে আমাকে বিয়ে করবে না বলে দিয়েছে। আমাকে বিয়ে করলে ওর মা-বাবা নাকি আত্মহত্যা করবে বলে ওকে হুমকি দিয়েছে।” তবে ধর্নার খবর চাউর হতেই খবর যায় পুলিশে। এদিকে এলাকায় রীতিমত ভিড় জমে যায়। এরপর ধূপগুড়ি থানার পুলিশ এসেই লাঠিপেটা করতে শুরু করে পবিত্রকে। ধর্নাস্থল থেকে তুলে নিয়ে যাওয়া হয় পবিত্রকে।

Advt

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...