Friday, May 22, 2026

হিরণকে সঙ্গে নিয়ে আজ খড়্গপুরের রোড শো অমিত শাহের

Date:

Share post:

পাখির চোখ নবান্ন(Nabanna)। আর সেই লক্ষ্যেই বঙ্গে কোমর বেঁধে মাঠে নেমেছে গেরুয়া শিবির। বাংলায় প্রথম দফার নির্বাচনের আর বাকি দুই সপ্তাহ। তার আগে ফের একবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ(Amit Shah)। কথা ছিল আগামীকাল সোমবার রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)। তবে সময়সূচি পরিবর্তন করে রবিবারই রাজ্যে আসছেন তিনি। আজ বিকেলে খড়্গপুরে সেখানকার তারকা বিজেপি প্রার্থী(BJP candidate) হিরণের সঙ্গে রোড শো করবেন অমিত শাহ। পাশাপাশি জঙ্গলমহলকে নজরে রেখে সোমবার সকালে ঝাড়গ্রামে রয়েছে অমিত শাহর জনসভা। দুপুরে সভা বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার খাতড়ায়।

আরও পড়ুন:‘১৪ মার্চ বাংলার ইতিহাসে এক কালো অধ্যায়’, নন্দীগ্রাম দিবসে আবেগঘন টুইট মমতার

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল ৫টায় খড়গপুর সদরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের(Hiran Chatterjee) সমর্থনে রোড শো করবেন অমিত শাহ। খড়্গপুরের মালঞ্চ অতুলমণি হাইস্কুলের সামনে থেকে মালঞ্চ বিস্কুট কারখানা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা জুড়ে হবে রোড শো। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। উল্লেখ্য, এবার খড়গপুর বিধানসভা কেন্দ্রে মূলত ত্রিমুখী লড়াই। ২০১৬ সালে কংগ্রেসের জ্ঞানসিংহ সোহনপালকে হারিয়ে বিধানসভায় যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তবে ২০১৯ সালে দিলীপ ঘোষ সাংসদ নির্বাচিত হলে উপনির্বাচনে তৃণমূলের কাছে এই আসনটি হারায় বিজেপি। এবারের নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রদীপ সরকার। বিজেপি দিয়েছে তারকা প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে সংযুক্ত মোর্চার তরফে এই অঞ্চলের প্রার্থী হয়েছেন রীতা শর্মা।

Advt

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...