Tuesday, June 23, 2026

‘১৪ মার্চ বাংলার ইতিহাসে এক কালো অধ্যায়’, নন্দীগ্রাম দিবসে আবেগঘন টুইট মমতার

Date:

Share post:

গোড়ালিতে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পায়ে প্লাস্টার নিয়েও নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রামে হুইল চেয়ারে বসে প্রচার করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। এরই মাঝে ১৪ মার্চ রবিবার নন্দীগ্রাম দিবসের(Nandigram Divas) স্মৃতি উস্কে পরপর টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে ধরলেন বাম সরকারের আমলে ভয়াবহ নন্দীগ্রামের সেইদিন। জানালেন বাংলার ইতিহাসে এই দিনটি একটি কালো অধ্যায় হয়ে থেকে যাবে।

নন্দীগ্রাম দিবস স্মরণ করে রবিবার সকালে একের পর এক টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘২০০৭ সালে এই দিনে, নন্দীগ্রামে গুলি চালিয়ে নিরীহ গ্রামবাসীদের হত্যা করা হয়েছিল। অনেকের মৃতদেহের এখনো কোনও খোঁজ পাওয়া যায়নি। এই দিনটি বাংলার ইতিহাসের একটি কাল অধ্যায়(Dark chapter)। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা।’

দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘নন্দীগ্রামে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে আমরা প্রতিবছর ১৪ মার্চ দিনটিকে কৃষকদিবস হিসাবে পালন করি এবং কৃষকরত্ন পুরষ্কার প্রদান করি। কৃষকরা আমাদের গর্ব এবং আমাদের সরকার তাদের সর্বাত্মক উন্নয়নের জন্য কাজ করছে।’

আরও পড়ুন:আদি-নব্যের দ্বন্দ্বে ফাটল চওড়া হুগলির বিজেপির অন্দরে

পাশাপাশি আরও একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘নন্দীগ্রামের আমার ভাই-বোনদের ভালোবাসা ও উৎসাহের চিহ্ন হিসাবে আমি এই ঐতিহাসিক স্থান থেকে এবারের নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এখানে উপস্থিত হওয়া এবং বাংলাবিরোধী শক্তির বিরুদ্ধে শহিদ পরিবারের সদস্যদের সাথে কাজ করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়।’

Advt

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...