Tuesday, June 23, 2026

আইএসএল চ‍্যাম্পিয়ন হয়ে খুশি লোবেরা, এই সাফল্য উৎসর্গ করলেন সমর্থকদের

Date:

Share post:

যোগ‍্য দল হিসাবেই আইএসএল( isl) চ‍্যাম্পিয়ন হয়েছে মুম্বই সিটি এফসি( mumbai city fc)। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন মুম্বই সিটি এফসি কোচ সার্জিও লোবেরা(sergio lobera) ।

শনিবার আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানকে(atk mohunbagan) ২-১ গোলে হারিয়েছে মুম্বই সিটি এফসি। টানা তিনবার বাগান ব্রিগেডর বিরুদ্ধে জয় পেল লোবেরার দল। চলতি আইএসএলে দল প্রথম থেকেই ধারাবাহিকতা বজায় রেখেছে মুম্বই। লিগ চ‍্যাম্পিয়ন পাশাপাশি আইএসএল চ‍্যাম্পিয়ন। আইএসএলে যোগ‍্য দল চ‍্যাম্পিয়ন হয়েছে বলে মনে করেছেন লোবেরা। এদিন সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন,” লিগ শীর্ষে থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাওয়ার পরে প্রথম আইএসএল চ্যাম্পিয়নের ট্রফিও জিতলাম। ছেলেদের এই পারফরম্যান্সে আমি গর্বিত। আমরা একটা পরিবারের মতো থেকেছি গত কয়েক মাসে। মাঠে তার প্রতিফলন দেখা গিয়েছে। যোগ্য দল হিসেবেই জিতেছি আমরা। প্রথম দিন থেকেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম। জৈব সুরক্ষা বলয়ে থেকে প্রস্তুতি, কঠিন এই লিগ। শেষ পর্যন্ত এই পরীক্ষায় সফল আমরা।”

প্রথম বার আইএসএল খেতাব জিতে মুম্বইয়ের স্পেনীয় কোচ আরও বলেন, ‘‘এই সাফল্য উৎসর্গ করছি আমাদের পরিবার, সিটি ফুটবল গ্রুপ ও সমর্থকদের। তবে এই সাফল্য আমার একার নয়। এটা দলের সকলের মিলিত প্রয়াস।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...