Tuesday, April 14, 2026

করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, মানতে হবে গাইডলাইন

Date:

Share post:

শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। চলতি বছরে ২৮ জুন থেকে শুরু হবে এই যাত্রা। মেনে চলতে হবে গাইডলাইন। গত বছর ২১ জুলাই থেকে যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়।

সরকারি সূত্রে জানানো হয়েছে, অমরনাথজি শ্রাইন বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ২৮ জুন থেকে। ৫৬ দিনের এই বার্ষিক তীর্থযাত্রা শেষ হবে ২২ অগাস্ট।

আরও পড়ুন-চণ্ডীতলায় সেলিমের বিরুদ্ধে যশ, শিবপুরে রুদ্রনীল, ভবানীপুরে তথাগত বিজেপির সম্ভাব্য প্রার্থী

চলতি বছর বিভিন্ন রাজ্যে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। তবে, এসএএসবি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোভিড গাইডলাইন মেনেই এবছরের অমরনাথ যাত্রা হবে। সংক্রমণ ঠেকাতে স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হচ্ছে।

পাশাপাশি, অমরনাথ যাত্রার সরাসরি সম্প্রচার, সকাল ও সন্ধের আরতির ভার্চুয়াল দর্শনের ব্যবস্থা করা হবে। সব আচার-অনুষ্ঠান পালন করা হবে রীতি মেনে।

এক অধিকর্তার কথায়, তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। তীর্থযাত্রীরা যাতে কোভিড গাইডলাইন মেনে চলেন, তা নিশ্চিত করা হবে।

 

Advt

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...