Saturday, April 4, 2026

আহত বাঘ ভয়ঙ্কর, ভাঙা পায়ে সারা বাংলা ঘুরব, খেলা হবে: মমতা

Date:

Share post:

পায়ে চোট। চিকিৎসকরা 15 দিন বিশ্রাম নিতে বলেছিলেন কিন্তু একদিন পরেই প্রচারে নেমে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর জানালেন, “আমি হুইলচেয়ারে (Wheelchair), ভাঙা পায়ে সারা বাংলা ঘুরব। খেলা হবে”।

রবিবার, হুইলচেয়ারে ৫ কিলোমিটার পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই মিছিলে নেতৃত্বে দেন। পরে যোগ দেন সভায়। হাজরার সভায় তিনি বলেন, “শারীরিক যন্ত্রণার থেকে মানসিক যন্ত্রণা অনেক বড়। সারা শরীরে আমার আঘাতের চিহ্ন। কিন্তু আমি কখনও তোয়াক্কা করিনি। গণতন্ত্রের যন্ত্রণা বড়।স্বৈরাচারীদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব অনেক বেশি”।

এরপরেই তৃণমূল (Tmc) নেত্রী বলেন, “ভাঙা পায়ে সারা বাংলা ঘুরে বেড়াব, খেলা হবে”। তিনি বলেন, নিহত বাঘের থেকে আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর। তিনি বলেন, “অনেক বাধা পেরিয়ে এসেছি। কিন্তু কখনও মাথা নত করিনি। আমাকে ডাক্তাররা ১৫ দিন রেস্ট নিতে বলেছেন। কিন্তু আমাকে বেরোতেই হবে”।

তিনি বলেন, “হাজরা আমার কাছে ঐতিহাসিক জায়গা, এখানে অনেকবার প্রাণে মারার চেষ্টা হয়েছে”। এই কদিন মা-মাটি-মানুষ তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়েছে, তাঁদের সকলে কৃতজ্ঞতা জানান তৃণমূলনেত্রী।

আরও পড়ুন:তারকা, দলবদলু থেকে কেন্দ্রীয় মন্ত্রী, দেখে নিন বিজেপির তৃতীয়- চতুর্থ দফার প্রার্থী তালিকা

Advt

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...