Wednesday, June 24, 2026

তালিকা ঘোষণার পরেই চরম বিড়ম্বনায় বিজেপি, প্রার্থী হতে চান না রন্তিদেব

Date:

Share post:

দ্বিতীয় ও তৃতীয় দফার ( 3rd & 4th phase) প্রার্থী পদ ঘোষণার ঘন্টা খানেকের মধ্যেই বিজেপিতে (BJP) ধাক্কা। চরম বিড়ম্বনায় বিজেপি। প্রাক্তন সাংবাদিক এবং বিজেপির বুদ্ধিজীবী মহলে পরিচিত নাম রন্তিদেব সেনগুপ্ত (Rantideb Sengupta) প্রার্থী হতে চান না। দলীয় নেতৃত্বকে তিনি সে কথা সাফ জানিয়ে দিয়েছেন।

রবিবার রাজ্য বিধানসভা ভোটে দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করে বিজেপি। তৃতীয় দফার ২৭টি এবং চতুর্থ দফা ভোটের ৩৬টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেখানে দেখা যায় হাওড়া দক্ষিণে প্রার্থী করা হয়েছে রন্তিদেব সেনগুপ্তকে।

কথা জানার পরেই রন্তিদেব জানান, আমার সঙ্গে দলের কেউ কথা বলেননি, কিংবা আমি কারওর কাছে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করিনি। ফলে এটা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত। আমি এই নির্বাচনে লড়তে চাই না। হাওড়া দক্ষিণে (Hiwrah south) প্রার্থী খুঁজে নিক দল।

আরও পড়ুন:তারকা, দলবদলু থেকে কেন্দ্রীয় মন্ত্রী, দেখে নিন বিজেপির তৃতীয়- চতুর্থ দফার প্রার্থী তালিকা

কেন এই সিদ্ধান্ত? রন্তিদেবের সাফ কথা, এটা আমার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি ভোটের লড়াইয়ে থাকতে চাই না। তবে দলের হয়ে পুরো প্রচার পর্বে থাকব সাধ্যমতো।

Advt

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...