Thursday, June 25, 2026

নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই রাজপথে তৃণমূলনেত্রী, শুরু করবেন জেলা সফরও

Date:

Share post:

নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হয়েছেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বাঁ পায়ে তীব্র আঘাত পান তিনি। চিকিৎসকরা তাঁকে কয়েকটা দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু শুক্রবার বাড়ি ফিরেই রবিবার রাজপথে মিছিল করবেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম (Nandigram) দিবস উপলক্ষ্যে মিছিলে অংশ নেবেন মমতা। শুধু তাই নয়, জেলা সফরে এদিনই দুর্গাপুর (Durgapur) যাচ্ছেন তৃণমূল নেত্রী। রাতে সেখান থেকে সোমবার যাবেন পুরুলিয়া(Purulia)।

রবিবার, নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল করবে তৃণমূল। মিছিল শেষে হাজরা মোড়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন। হুইলচেয়ারে (wheelchair) বসেই বক্তৃতা করবেন তিনি। সেইমতো মঞ্চে ওঠার জন্য ব়্যাম্প তৈরি করা হয়েছে।

হাসপাতাল থেকে ফেরার পর রবিবারই প্রচার শুরু করছিন মমতা। এদিন তৃণমূলের মিছিলে থাকছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। একইসঙ্গে সব প্রার্থীরা এদিনের পদযাত্রায় অংশ নেবেন বলে তৃণমূল সূত্রের খবর।

হাসপাতালের বেডে শুয়ে ভিডিও বার্তায় তৃণমূলনেত্রী জানান, তিনি পুরুলিয়া, বাঁকুড়ার কর্মসূচিতে উপস্থিত থাকতে চান। তাই রবিবার রাতেই দুর্গাপুর যাবেন তিনি। দুর্গাপুরে রাত কাটিয়ে সোমবার সেখান থেকেই পুরুলিয়া যাওয়ার কথা কপ্টারে। সেখান থেকে বাঁকুড়া যাওয়ার কথা তাঁর। জেলা সফরের মাঝেই 17 তারিখ কলকাতায় ফিরে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...