Monday, April 6, 2026

আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক রাখার ঘটনায় গ্রেফতার মুম্বই পুলিশের অফিসার

Date:

Share post:

শিল্পপতি মুকেশ আম্বানির(Mukesh Ambani) বাড়ির সামনে একটি স্করপিও থেকে সম্প্রতি উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। এই ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরই মাঝে বিস্ফোরক রাখার কাণ্ডে জড়িত সন্দেহে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সচিন ভাজেকে(Sachin Vaje) গ্রেফতার(Arrest) করল এনআইএ। শনিবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ওই আধিকারিককে। টানা ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই রাজপথে তৃণমূলনেত্রী, শুরু করবেন জেলা সফরও

গত ২৫ ফেব্রুয়ারি মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করা হয়। গাড়ির ভেতর থেকে পাওয়া যায় জিলেটিন স্টিক ও ডিটোনেটর। এরপরই রহস্যজনকভাবে ওই গাড়ির মালিক মনসুখ হিরেনের মৃতদেহ উদ্ধার হয় মুম্বইয়ের একটি ডোবা থেকে। মৃতের পরিবারের তরফে দাবি করা হয় তদন্তকারী অফিসার সচিন ভাজে নভেম্বর মাস থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওই গাড়ি ব্যবহার করছিলেন। এরপরই এই ঘটনার তদন্ত নয়া মোড় নেয়। ঘটনায় জড়িত থাকার সন্দেহে মুম্বইয়ের ক্রাইম ক্রাইম ব্রাঞ্চ থেকে তাকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করে দেওয়া হয়। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় শুক্রবার থানে সেশন আদালতে আগাম জামিনের আবেদন জানান সচিন। যদিও খারিজ হয়ে যায় সে আবেদন। বিস্ফোরক কাণ্ডে জড়িত সন্দেহে মহারাষ্ট্রের অপরাধ দমন শাখাও তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। এরই মাঝে জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্ত পুলিশ আধিকারিক সচিনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। রবিবার ফের হেফাজতে নিয়ে এনআইএ জিজ্ঞাসাবাদ করবে অভিযুক্তকে।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...