Saturday, April 4, 2026

কলকাতাতেও বাহুবলি থালি, শেষ করলেই নগদ ১৫ হাজার টাকা

Date:

Share post:

বাহুবলি থালি! নাম শুনেই বুঝতে পারছেন একেবারে ‘ভুরিভোজ’ এর আয়োজন। চিকেন,মটন থেকে শুরু করে চাটনী ,পায়েস । সবকিছুই থাকবে সেই পাতে। এককথায় বাঙালির রসনা তৃপ্তিতে এই থালির আয়োজন করা হয়েছে খোদ কলকাতাতেই। এর আগে অবশ্য বিভিন্ন রেস্তোরাঁয় এই ধরণের থালির বিভিন্ন নামকরণ করা হয়েছে। কোথাও ‘দারা সিং থালি’, কোথাও আবার ‘কুম্ভকর্ণ থালি’। সম্প্রতি পুণের এক রেস্তোরাঁয় এই ‘বাহুবলি থালি’ ৪৫ মিনিটে শেষ করতে পারলে উপহার সরূপ বুলেট বাইক দেওয়ার ঘোষণা করা হয়েছিল। যেখানে খাবার খাওয়ার দৃশ্য স্যোশাল মিডিয়ায় ভাইরালও হয়। কলকাতাতেও এই ‘বাহুবলি থালি’ শেষ করতে ৪৫  মিনিট সময়ই দেওয়া হয়েছে। আর এর সময়ের মধ্যে থালি শেষ করতে পারলেই পাওয়া যাবে নগদ ১৫ হাজার টাকা।  থালিতে থাকছে-

  1. চিকেন বিরিয়ানি,
  2. মটন বিরিয়ানি,
  3. ভেজ ফ্রায়েড রাইস,
  4. স্টিমড রাইস,
  5. লাচ্চা পরোটা,
  6. ভেজ পোলাও,
  7. খিচুরি,
  8. ডাল ফ্রাই,
  9. ডাল মাখনি,
  10. চিলি পটেটো,
  11. মিক্সড ভেজ,
  12. ভেজ মাঞ্চুরিয়ান,
  13. পনীর দোপেয়াজা,
  14. ডিম কারি,
  15. ফিস কালিয়া,
  16. চিকেন কোর্মা,
  17. চিলি চিকেন,
  18. রাজমা,
  19. রায়তা,
  20. গ্রিন স্যালার্ড,
  21. চাটনি,
  22. ক্ষির,
  23. পাঁপড়,
  24. মুঙ ডাল হালুয়া,
  25. কুন্দানি লাড্ডু,
  26. বাটার মিল্ক,
  27. ফ্রেশ লাইম সোডা,
  28. রোস লস্যি,
  29. রুহ-আফজা,
  30. আইসক্রিম।

তবে শর্ত একটাই খাবার সময়মত শেষ না করতে পারলে থালির দাম আপনাকেই দিতেই হবে। তাহলে আর দেরি কেন! প্রতিযোগীতায় অংশ নিতে চলে যান কলকাতার THE NEW NORMAL CAFÉ & KITCHEN-এ ।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...