Wednesday, June 24, 2026

তারকা তকমা ছেড়ে ঘরের মেয়ে হাওয়ার লড়াই সায়নীর, জোর কদমে চলছে প্রচার

Date:

Share post:

তৃণমূল (TMC) প্রার্থী হিসেবে আসানসোল থেকে তার নাম ঘোষণা হওয়ার পরই জোরকদমে রাস্তায় নেমে পড়েছেন সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণের(Asansol south) তারকা প্রার্থী তিনি। তবে তারকা তকমাকে ছুড়ে ফেলে দিয়ে ঘরের মেয়ে হয়ে ওঠার চেষ্টায় কোনো ত্রুটিই রাখছেন না সায়নী। ছোট থেকে বড় সকলের কাছে ঘরের মেয়ে হিসেবেই নিজেকে তুলে ধরছেন টলি তারকা। এদিন টুইটারেও তার কিছু টুকরো ছবি তুলে ধরেছেন সায়নী ঘোষ(sayoni Ghosh)।

এদিন টুইটারও ইনস্টাগ্রামে যে ছবি ও ভিডিও সায়নী তুলে ধরেছেন তার ক্যাপশানে তিনি লিখেছেন, ‘ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে।’ ভিডিওয় দেখা যাচ্ছে, আসানসোলের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারের কাজ করছেন সায়নী। প্রসঙ্গত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই যে সমস্ত তারকা প্রার্থীকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তার মধ্যে অন্যতম নাম সায়নী ঘোষ। এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ তিনি। তবে লড়াইয়ের ময়দানে নেমে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে অভিনেত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার পর সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, ‘আসানসোল এবার একসঙ্গে, ভালোবাসে, একে অপরের পাশে থেকে, চলো কিছু করে দেখাই।’

আরও পড়ুন:উত্তরপাড়ায় প্রার্থী প্রবীর, নির্দল হয়ে লড়তে চান আদি বিজেপি নেত্রী কৃষ্ণা

অবশ্য প্রচারের গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে সায়নীকে। সম্প্রতি বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করতে গেলে আপত্তি তোলে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সায়নীর বিরুদ্ধে হিন্দু-বিরোধী হওয়ার অভিযোগ আনে। বিজেপির রোষের মুখে পড়েও দমে যাওয়ার পাত্রী নন সায়নী। তিনি জানিয়ে দেন, বিবেকানন্দ কারও ব্যক্তিগত সম্পত্তি নন। প্রচারে বেরিয়ে মহাত্মা গান্ধী, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুদের মতো শহিদদের মূর্তিতে মাল্যদান করেন সায়নী।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...