Saturday, April 4, 2026

ভোটের প্রচারে সমস্ত রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের

Date:

Share post:

প্রচারে কোনও রাজনৈতিক দল একচেটিয়া আধিপত্য দেখিয়ে এলাকায় একের পর এক দেওয়াল লিখন করছে, এ দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত । এবার কী তাতে ছেদ পড়তে চলেছে? অন্তত নিনির্বাচন কমিশনের একটি নির্দেশ সেই কথাই বলছে।
ভোটের প্রচারে যাতে সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে কমিশন । কমিশনের স্পষ্ট নির্দেশ, কোনও রাজনৈতিক দলই প্রচারে একাধিপত্য দেখাতে পারবে না। সকলকে সমান সুযোগ দিতে হবে। আর সেটা নিশ্চিত করতে হবে স্থানীয় প্রশাসনকে। এই মর্মে রাজ্যকে নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।
শুধুমাত্র এরাজ্যে নয়। এখন যে যে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তার সর্বত্রই এই নির্দেশ গিয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরি প্রশাসনকেও।
কমিশনের চিঠিতে বলা হয়েছে, একটি নির্দিষ্ট দলের হোর্ডিং, ব্যানার, কাট আউট-সহ প্রচারের বিভিন্ন মাধ্যম ছেয়ে রয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি যাতে কোনও একটি দলের একচেটিয়া ক্ষমতার প্রকাশ না হয়, যাতে সকলেই সমান সুযোগ পান, সেই বিষয়ে স্থানীয় প্রশাসনকে নজর রাখতে হবে।
ভোটের মুখে এখন দেওয়াল থেকে শুরু করে রাস্তার ধারে বড় হোর্ডিং সবকিছুই ছেয়ে রয়েছে বিভিন্ন দলের প্রচারে। সেখানেই সকলকে সমান সুযোগ দেওয়ার কথা জানাল কমিশন।
স্থানীয় পুর প্রশাসনের মাধ্যমে এই সাম্য বজায় রাখার বিষয়ে নজর রাখতে হবে জেলা নির্বাচনী অধিকারিককে নির্দেশ দিয়েছে কমিশন।
পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা নির্বাচন হতে চলেছে অসম, কেরল, তামিলনাড়ু, ও পুদুচেরিতে। তবে, গোটা দেশের নজর রয়েছে বাংলার নির্বাচনের দিকে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...