Wednesday, June 24, 2026

২৪ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না করলে দল ছাড়ার হুঁশিয়ারি সিঙ্গুরের বিজেপি কর্মীদের

Date:

Share post:

আগে থেকেই বেসুরো ছিলেন। তৃণমূল (TMC) প্রার্থী তালিকায় (Candidate List) নাম না থাকার পর সরাসরি বিদ্রোহ। এবং বিজেপিতে (BJP) যোগদান।তারই পুরস্কার পেলেন সিঙ্গুরের (Singur) মাস্টারমশাই (Master) রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya)। এবার সিঙ্গুর থেকে ৯০ বছরের রবীন্দ্রনাথবাবুকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। কিন্তু রবিবার দুপুরে প্রার্থীর নাম ঘোষণা হতে না হতেই সিঙ্গুরে “রবীন্দ্রনাথ-বিরোধী” সুর।

আরও পড়ুন:জাঙ্গিপাড়ায় দেবজিৎ, শ্রীরামপুরে কবীরশঙ্কর, সত্য বাপুলির ছেলে রায়দিঘিতে পদ্ম-প্রার্থী

ক্ষোভে ফেটে পড়েন আদি বিজেপি কর্মী-সমর্থনকরা। তাঁরা পার্টি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষককে আটকে রাখারও অভিযোগ উঠেছে। স্বভাবতই এই ঘটনায় অস্বস্তি গেরুয়া শিবিরের অন্দরে। স্থানীয় বিজেপি সমর্থকরা দাবি তুলে বলেন, “রবীন্দ্রনাথ ভট্টাচার্য আসলে তৃণমূলের দালাল। তাই তাকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। ২৪ ঘন্টার মধ্যে সিঙ্গুরের প্রার্থী বদল না করলে দল ছাড়বেন তাঁরা। প্রয়োজনে বিজেপির বিরুদ্ধে নির্দল প্রার্থী দেবেন তাঁরা।”

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...