Saturday, April 4, 2026

“সর্বধর্ম সমন্বয়”-এ ২১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো আব্বাসের ISF

Date:

Share post:

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে নিজেদের কোটার সিংহভাগ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল সংযুক্ত মোর্চার শরিক ফুরফুরা শরিফের আব্বাস সিদ্দিকির (Abbas Siddique) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে ২১ জন প্রার্থীর নাম জানিয়েছে তারা। যদিও, আগেই বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে পীরজাদা বাইজিদ আমিন-এর নাম ঘোষণা করা হয়েছিল।

এখনও পর্যন্ত ৩৭টি আসনে আইএসএফ প্রার্থী দেবে বলে ঠিক হয়েছে। কংগ্রেস প্রার্থী দিচ্ছে ৯২টি আসনে। বাকি আসনগুলিতে প্রার্থী বামফ্রন্টের সমস্ত শরিক দল। দলছুট তৃণমূল নেতারাও জায়গা পেয়েছেন আব্বাসের তালিকায়। মেটিয়াবুরুজে নুরুজ্জামান ও উলুবেড়িয়া পূর্বে আব্বাসউদ্দিন সদ্য তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন। ওই দু’জনকেই টিকিট দেওয়া হয়েছে।

আইএসএফ প্রকাশিত তালিকায় রায়পুরে মিলন মান্ডি, মহিষাদলে বিক্রম চট্টোপাধ্যায়, চন্দ্রকোনায় গৌরাঙ্গ দাস, কুলপিতে সিরাজু্দ্দিন গাজী, মন্দিরবাজারে সঞ্জয় সরকার, জগৎবল্লভপুরে শেখ সাব্বির আহমেদ, হরিপালে সিমল সরেন, খানাকুলে ফাইসাল, মেটিয়াবুরুজে নুরুজ্জামান, উলুবেড়িয়া পূর্বে আব্বাসউদ্দিন খান, রানাঘাট উত্তর-পূর্বে দীনেশচন্দ্র বিশ্বাস, কৃষ্ণগঞ্জে অনুপ মণ্ডল, সন্দেশখালিতে বরুণ মাহাতো, চাপড়ায় কাঞ্চন মৈত্র, অশোকনগরে তাপস চক্রবর্তী, আমডাঙায় জামালউদ্দিন, আসানসোল উত্তরে মহম্মদ মোস্তাকিন এবং এন্টালিতে মহম্মদ ইকবাল আলম। এ ছাড়াও জোটে ক্যানিং পূর্ব, জাঙ্গিপাড়া, মধ্যমগ্রাম, হাড়োয়া, ময়ূরেশ্বরে প্রার্থী দেবে আব্বাসের দল। উত্তর ও দক্ষিণবঙ্গের দেগঙ্গা ও মগরাহাটের মতো আসনগুলিতেও প্রার্থী দেবে আব্বাসের দল।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...