Saturday, April 4, 2026

CAA বাতিলের দাবি, পদ্ম শিবিরকে চাপে ফেলল এআইএডিএমকে

Date:

Share post:

নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বিজেপিকে চাপে ফেলে দিল এআইএডিএমকে(ADMK)। পাশাপাশি CAA বাতিলের দাবি তুলে নরেন্দ্র মোদীকে অস্বস্তি বাড়িয়ে দিল তারা। শুধু তাই নয় দক্ষিণের এই দলটি শিক্ষাকে যৌথ তালিকা থেকে সরিয়ে রাজ্য তালিকায় আনার দাবিতেও সরব হয়েছে। একে ২৩৪ আসনের মধ্যে বিধানসভায় জোটের বড় শরিক এআইএডিএমকে ছেড়েছে মাত্র ২০টি আসন। সেই সঙ্গে, রবিবার এআইএডিএমকে-র ইস্তাহারে এই দু’টি বিষয় প্রকাশিত হতেই বেশ অস্বস্তিতে পড়েছে পদ্ম-শিবির। যদিও এই প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


২১ এর নির্বাচনের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তামিলনাড়ুর বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি।প্রার্থী ঘোষণার পরে তিনি বলেন, ‘‘২০১৯ সালের লোকসভায় ডিএমকে-র পক্ষে হাওয়া ছিল। কিন্তু গত দু’বছরে তা ঘুরে গিয়েছে। নরেন্দ্র মোদীর উন্নয়ন ও রাজ্যের এডিএমকে সরকারের প্রশাসনিক দক্ষতা মানুষের মনে দাগ কেটেছে। উল্টো দিকে, ডিএমকে-র পরিবারতন্ত্র, গুণ্ডাগিরিতে আমজনতা বীতশ্রদ্ধ। এআইএডিএমকে-বিজেপি জোটই ক্ষমতায় আসবে।’’

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...