Friday, April 3, 2026

ভোট প্রচারে ব্যস্ত থাকায় সিবিআইকে চিঠি দিয়ে সময় চাইলেন পার্থ

Date:

Share post:

ভোটের প্রচারে এই মুহূর্তে প্রবল ব্যস্ত রয়েছেন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়(partho Chatterjee)। ফলস্বরূপ সিবিআইকে চিঠি পাঠিয়ে সময় চাইলেন তৃণমূলের মহাসচিব। জানানো হয়েছে, ভোটের প্রচারে ব্যস্ত থাকার কারণে সোমবার সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না তিনি। যদিও সিবিআই(CBI) সূত্রে জানা যাচ্ছে তদন্ত চালিয়ে যেতে পার্থ চট্টোপাধ্যায়কে সময় দিতে রাজি নয় তদন্তকারী সংস্থা। পুনরায় তাকে নোটিশ পাঠানো হবে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, আইকোর চিটফান্ড মামলায় সোমবার সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআই-এর হাতে যে ভিডিও এসেছে তার ভিত্তিতেই তৃণমূল মহাসচিবকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়। কেন ওই সংস্থার অনুষ্ঠানে পার্থ উপস্থিত ছিলেন তা জানতে চায় সিবিআই। তবে দলের প্রচারে ব্যস্ত থাকার কারণে এদিন সিবিআই-এর ডাকে সাড়া দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:দলবদলুকে টিকিট: দলীয় প্রার্থীর বিরুদ্ধেই লড়বেন উত্তরপাড়ার ‘আদি বিজেপি’ কৃষ্ণা

প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে চিটফান্ড কাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই তালিকায় সারদার পাশাপাশি রয়েছে আইকোর, প্রয়াগসহ একাধিক চিটফান্ড সংস্থার দুর্নীতি মামলা। আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার দুই কর্ণধার অনুকূল মাইতি ও তাঁর স্ত্রীকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। বন্দি অবস্থাতে অনুকূল মাইতির মৃত্যু হলেও এর আগে তাঁকে জেরায় একাধিক তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। আর সেই তথ্যের ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...