Friday, April 3, 2026

রাজ্যের নয়া নিরাপত্তা অধিকর্তা: মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে জ্ঞানবন্ত সিং

Date:

Share post:

রাজ্যের নতুন নিরাপত্তা অধিকর্তা হলেন জ্ঞানবন্ত সিং (Gyanbant Singh)। নন্দীগ্রামে (Nandigram) মুখ্যমন্ত্রীর আহত হওয়ার জেরে রবিবারই রাজ্যের নিরাপত্তা অধিকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিবেক সহায়কে (Vivek Sahay)। সোমবার, নির্বাচন কমিশন সেই দায়িত্ব দিল জ্ঞানবন্ত সিংহকে। তিনি রাজ্য সশস্ত্র পুলিশের এডিজি (Adg) ছিলেন।

আরও পড়ুন : ভোট প্রচারে ব্যস্ত থাকায় সিবিআইকে চিঠি দিয়ে সময় চাইলেন পার্থ

নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandopadhyay) এবং মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের (Arij Aftab) কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। সেই রিপোর্ট কমিশনের কাছে পৌঁছনোর পরেই কর্তব্য পালনে ব্যর্থতার দায়ে নিরাপত্তা অধিকর্তার পদ থেকে সাসপেন্ড করা হয় বিবেককে। একই সঙ্গে পুলিশ সুপার পদ থেকে প্রবীণ প্রকাশকেও সাসপেন্ড করা হয়। আনা হয় সুনীলকুমার যাদবকে (Sunil Kumar Yadav)। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গয়ালকে সরিয়ে সেই জায়গায় আনা হয় স্মিতা পাণ্ডেকে। ১০ মার্চ নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় কমিশনের দাবি, তাঁকে যথাযথ সুরক্ষা দিতে পারেনি তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। এই কারণেই এই রদবদল।

Advt

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...