Saturday, April 4, 2026

নির্বাচনী প্রচারে গিয়ে বয়স্কদের প্রণাম, শিশুদের কোলে তুলে নিলেন সায়ন্তিকা

Date:

Share post:

প্রচারে ঝড় তুললেন বাঁকুড়ার তৃণমূলের প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রচারে বাড়ি বাড়ি গিয়ে বয়স্কদের প্রণাম করলেন, শিশুদের কোলে নিলেন। রবিবারের প্রচারে তিনি প্রথমে হুডখোলা জিপে করে এলাকার মানুষদের সঙ্গে দেখা করলেও পরে তিনি পায়ে হেঁটেই প্রচার সারেন। যান সেখানকার দুর্গা মন্দিরেও।

রবিবার সকালে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যান শুভঙ্কর সরণীতে। সেখানে দুর্গা মন্দিরে প্রণাম করে প্রচার শুরু করেন তিনি। ওই এলাকায় তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি-বাড়ি প্রচারে যান। সেখানে উপচে পড়ছিল সাধারণ মানুষের ভিড়। রাস্তা দিয়ে যাওয়ার সময় বয়স্কদের দেখেই সায়ন্তিকা তাঁদের পা ছুঁয়ে প্রণাম করেন। অভিনেত্রী বলেন, “আশীর্বাদ করুন যাতে আপনাদের পাশে থাকতে পারি।” শিশুদের কোলে নিয়ে তাঁকে আদর করতেও দেখা যায়।

আরও পড়ুন-হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, সময় পিছলো অমিত শাহের ঝাড়গ্রামের সভায়

রবিবারের প্রচারে সায়ন্তিকার সঙ্গে সেলফি তুলতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। তবে তাঁকে একটুও বিরক্ত হতে দেখা যায়নি। বরং হাসি মুখে তিনি আবদার মেটান। অনেকের সঙ্গেই সেলফি তুলেছেন তিনি। তবে তাঁদের তিনি মনে করিয়ে দিয়েছেন, শুধু সেলফি তুললেই হবে না, আশীর্বাদও করতে হবে। শুভঙ্কর সরণীর পাশাপাশি সায়ন্তিকা এদিন কবরডাঙা এলাকাতেও প্রচার করেন। সেখানে কয়েকজন মহিলাকে দেখে তিনি তাঁদের জড়িয়ে ধরেন। ভোট দেওয়ার কথাও বারবার মনে করিয়ে দেন। সেখানকার এক মহিলার কথায়, “একজন অভিনেত্রী হয়ে বাড়িতে এসে প্রণাম করছেন, এটাই তো বড় পাওয়া। আমরা তাঁকে আশীর্বাদ করেছি।”

সায়ন্তিকা বলেন, “মানুষের ঘরে ঘরে যাচ্ছি। তাঁরা আমাকে কাছে টেনে নিচ্ছেন। বাইরের লোককে কি এভাবে কেউ কাছে টানে? তাঁরা মনে করছেন, আমি তাঁদের বাড়ির মেয়ে, বাংলার মেয়ে। আমিও তাঁদের কাছে ছোট বোন, বাড়ির মেয়ে হিসেবে আশীর্বাদ চাইছি। এদিন মায়ের মন্দিরে প্রণাম করে মনের ইচ্ছের কথা বলেছি।”

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...