Saturday, April 4, 2026

উপত্যকায় বড় সাফল্য, সেনার গুলিতে খতম জইশ কমান্ডার সাজ্জাদ আফগানি

Date:

Share post:

ফের একবার উপত্যকায় বড় সাফল্য পেল ভারতীয় সেনা(Indian army)। গত শনিবার রাত থেকে চলতে থাকা অভিযানে অবশেষে খতম হল জইশ-ই-মহম্মদ(Jaisi Mohammad) জঙ্গি গোষ্ঠীর অন্যতম শীর্ষ কমান্ডার সাজ্জাদ আফগানি(Sajjad Afghani)। একই সঙ্গে ভূস্বর্গে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিদের জন্য এই ঘটনা বড়সড় বার্তা বলেই ধরা হচ্ছে।

আরও পড়ুন:CAA বাতিলের দাবি, পদ্ম শিবিরকে চাপে ফেলল এআইএডিএমকে

সেনা সূত্রে খবর, গত শনিবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলার রাওয়ালপোরা এলাকায় ঘাঁটি গেড়েছে বেশ কয়েক জন জঙ্গি। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার রাতেই অভিযানে নামে উপত্যাকার পুলিশ ও সিআরপিএফের যৌথবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। জঙ্গিদের পালানোর রাস্তা সম্পূর্ণ বন্ধ করার পর রবিবার রাত থেকে শুরু হয় গুলির লড়াই। এরপর সোমবার সকালে সেনাবাহিনী তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, তাদের গুলিতে খতম হয়েছে জইশ কমান্ডার সাজ্জাদ আফগানি। মৃত ওই জঙ্গি মূলত উপত্যাকার যুব সম্প্রদায়কে জঙ্গি দলে নিয়োগের কাজ চালাতো। মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে আমেরিকা তৈরি m4 কারবাইন বন্দুক। ও একাধিক বিস্ফোরক।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...