Wednesday, June 24, 2026

জাল টাকা বন্ধের জন্য নোটবন্দি, ফের জাল, তাই নয়া সিদ্ধান্ত

Date:

Share post:

গত দুবছরে দেশে ২০০০ টাকার নোট ছাপানো হয়নি।ছাপানো বন্ধ হয়ে যাওয়ায় ২০২১-এর ২৬ ফেব্রুয়ারির নিরিখে আগের তুলনায় দেশে ২০০০ টাকার নোটের সংখ্যা কমেছে। লোকসভায় এক প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদি (narendra modi) সরকারের অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর এই তথ্য দিয়েছেন।
তিনি জানিয়েছেন, ২০১৮-র ৩০ মার্চ দেশে ২০০০ টাকার নোট ছিল ৩৩৬২ মিলিয়ন। যা ছিল সেই সময় মোট নোটের ৩.২৭ শতাংশ এবং ব্যবহারের ৩৭.২৬ শতাংশ।এখন দেশে ২৪৯৯ মিলিয়ন ২০০০ টাকার নোট রয়েছে। যা মোট নোটের ২.০১ শতাংশ এবং ব্যবহারের ১৭.৭৮ শতাংশ।
অর্থ মন্ত্রক সংসদে জানিয়েছে, ২০২০-তে প্রতিদিন গড়ে ২ হাজারের বেশি জাল নোট ধরা পড়ায় বলতেই হচ্ছে— আগের দু’বছরের তুলনায় জাল নোটের আধিক্য কোভিডের বছরে অনেকখানিই বেড়েছে।শুধু পুলিশ ও তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়া নয়, এর বাইরে ব্যাঙ্কেও বহু জাল নোট চিহ্নিত হয়েছে। ২০১৯-২০-তেই ২.৯৬ লক্ষ জাল নোট চিহ্নিত হয়েছে। এর ফলে গত দুবছরে দেশে ২০০০ টাকার নোট (currency) ছাপানোই হয়নি। এমনটাই জানানো হয়েছে লোকসভায়।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...