Saturday, April 4, 2026

কয়লা পাচারকাণ্ডে কলকাতা-সহ একাধিক জায়গায় সিবিআই তল্লাশি

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) রহস্য উদঘাটন করতে মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল সিবিআই(CBI)। সিবিআই সূত্রে জানানো হয়েছে, এদিন সকাল থেকেই কলকাতা এবং পশ্চিম বর্ধমান-সহ চার জায়গায় একযোগে হানাদারি চলেছে। জানা গিয়েছে, জয়শ্রী গ্রুপ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও তার কর্ণধার সিবিআইয়ের নজরে। এই গোষ্ঠী লালার কাছ থেকে কয়লা কিনত বলে সিবিআইয়ের কাছে খবর।

তদন্তকারীদের নজরে জয়শ্রী গ্রুপের কর্তা অনুপ আগরওয়াল ওরফে সোনু। সিবিআই জানিয়েছে, এই অনুপের সঙ্গে সম্পর্ক ছিল কয়লাকাণ্ডের মাথা অনুপ মাজি ওরফে লালার। এই লালার কাছ থেকে সোনু তাঁর জয়শ্রী স্টিল প্ল্যান্ট প্রাইভেট লিমিটেডের জন্য প্রচুর পরিমাণে কয়লা কিনতেন। এতে চড়া মুনাফা থাকত লালার।

Advt

লালার কার্যকলাপের গতিবিধিতে নজরদারি করতে গিয়েই তদন্তকারীদের হাতে উঠে আসে সোনুর নাম। সিবিআই খোঁজ করছিল, লালা যে বিপুল পরিমাণ কয়লা তুলতেন, তা কে বা কারা কিনতেন। সে সূত্রেই উঠে আসে, সোনুর নাম। তদন্তকারীরা জানতে পেরেছেন, লালার কাছ থেকে কয়লা কিনে নিজের জয়শ্রী স্টিল প্রাইভেট লিমিটেডে ব্যবহার করত।

 

কিন্তু প্রশ্ন, সোনুই বা কত কয়লা কিনতেন ? কত টাকায় কিনতেন? লালার সঙ্গে যোগাযোগ কী ভাবে? কার মাধ্যমে লালার সঙ্গে তাঁর পরিচয়?— এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। আর তাই মঙ্গলবার সকাল থেকে একইসঙ্গে তাঁর বাড়ি, অফিস একযোগে হানা দেয় সিবিআই। এখন থেকে কোনও নথি পাওয়া যায় কী না সেটাও দেখা হচ্ছে।

মঙ্গলবার অনুপ আগরওয়ালের দু’টি বাড়িতে অভিযান চালায় সিবিআই। একটি কলকাতারaqe শেক্সপিয়র সরণিতে, অন্যটি বরাকরের কুলটিতে। একইসঙ্গে দুর্গাপুরে সোনুর অফিসেও যায় সিবিআই।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...