Wednesday, June 3, 2026

টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক, হয়রানি সাধারণ মানুষের

Date:

Share post:

ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বিমা সংস্থা বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে বড় মাপের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন এই দুই শিল্পের কর্মীরা। যার প্রথম ধাপ হিসেবে আন্দোলন চলছে সোম ও মঙ্গলবার। ব্যাঙ্ক ইউনিয়নগুলির ডাকে দেশ জুড়ে চলছে ব্যাঙ্ক ধর্মঘট। বুধবার ধর্মঘট ডেকেছে সাধারণ বিমা শিল্প। আর বৃহস্পতিবার ধর্মঘটে নেমে সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন জীবন বিমা নিগমের (এলআইসি) কর্মী এবং অফিসারেরা। আগামী দিনে আন্দোলনের তীব্রতা বাড়াতে যৌথ ভাবে ধর্মঘটের পরিকল্পনাও করছেন ব্যাঙ্ক, বিমা এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরা।

কেন্দ্রের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। The United Forum of Bank Union (UFBU) যার ছত্রছায়ায় রয়েছে ৯টি ব্যাঙ্ক ইউনিয়ন। যারা দু-দিনের ব্যাঙ্ক বনধ্-এর ডাক দিয়েছিল। এই ধর্মঘটে গোটা দেশের ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হয়েছে। ধর্মঘটের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম বন্ধ ছিল। যদিও এই ধর্মঘটে সামিল হয়নি বেসরকারি ব্যাঙ্কগুলি।

আরও পড়ুন-রেলের বেসরকারিকরণ হচ্ছে না, লোকসভায় স্পষ্ট করলেন রেলমন্ত্রী

এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমণ ২ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণের প্রস্তাব দেন। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ১৫ ও ১৬ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ৯টি ব্যাঙ্ক ইউনিয়নের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। শনি ও রবিবার নিয়ম মেনে ব্যাঙ্ক বন্ধ ছিল, এরপর সোমবার ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের জেরে সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানির সম্মুখীন হতে হয়েছে।

ধর্মঘটের কারণে ব্যাঙ্কগুলিতে ডিপোজিট ও টাকা তোলা, চেক ক্লিয়ারেন্স এবং ঋণ অনুমোদনের মতো পরিষেবাগুলি প্রভাবিত হয়েছে। তবে এটিএমগুলি কার্যকর ছিল। কিন্তু আমজনতাদের একাংশের অভিযোগ, এটিএম খোলা ছিল তবে টাকা ছিল না। ব্যাঙ্ক ইউনিয়নের সংগঠন আগেই জানিয়েছিল, তাঁদের দাবি যদি পূরণ ন হয় তাহলে আবার তারা ধর্মঘটের পথেই হাঁটবে।

ধর্মঘটে সামিল হয়েছে, All India Bank Officers’ Confederation (AIBOC), All India Bank Employees Association (AIBEA), National Confederation of Bank Employees (NCBE), All India Bank Officers’ Confederation (AIBOC), Bank Employees Federation of India (BEFI), Indian National Bank Employees Federation (INBEF)।

Advt

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...