Friday, April 3, 2026

টোল কর্মীকে প্রাকশ্যে পিস্তল দেখাল চালক!

Date:

Share post:

মাইথন টোল প্লাজায় টোল কর্মীকে প্রাকশ্যে পিস্তল দেখাল চালক । ঘটনার সূত্রপাত সোমবার । ওই টোল প্লাজায় এক টোল কর্মীকে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেওয়া হয় । আচমকা ব্যস্ত টোল প্লাজায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুরো ঘটনার জন্য এক ট্রাক ড্রাইভারকে কাঠগড়ায় তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানিয়েছেন, সোমবার সকাল দশটায় অভিযুক্ত ট্রাক ড্রাইভার টোল ট্যাক্স দেওয়ার পরে টোল কর্মী রবিকুমার বর্ণওয়ালকে পিস্তল দেখিয়ে খুনের হুমকি দেয়। হঠাৎ এই পরিস্থিতিতে রীতিমতো ভয় পেয়ে যান ওই কর্মী ।
তিনি জানান, ট্রাক ড্রাইভার গাড়ি নিয়ে পশ্চিমবঙ্গের দিকে ছুটে যায়। এই ঘটনার পরে, টোল কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না ।
সোমবার বিকেলে মাইথন টোল প্লাজার ম্যানেজার রঞ্জন  সিং মাইথন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শীরা ট্রাকটির নম্বর জানিয়েছেন, ডাব্লুবি ৩৭ ডি -৬২৩৩। দিল্লি-কলকাতা লেনের তিন নম্বর লেনে সেটি প্রবেশ করেছিল। ড্রাইভারের কাছে টোল ট্যাক্স চাওয়ায় প্রথমে সে তা দিতে অস্বীকার করে। যদিও পরে নগদে টোল দেয়। এর পরেই ঘটনাটি ঘটে । টোল গেটটি খোলার সঙ্গে সঙ্গে টোলের উপরে বসে থাকা টোল কর্মী রবিকুমার বর্ণওয়ালের দিকে পিস্তল তাক করে তাকে হুমকি দিয়ে ট্রাক চালক পশ্চিমবঙ্গের দিকে পালিয়ে যায়।
অবশ্য পুলিশি তৎপরতায় ট্রাকটিকে আটক করা হয়। সি সি টিভি ফুটেজ দেখে পুলিশ ট্রাকটিকে আটক করে। জানা গিয়েছে, একটি অস্ত্র উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...