Thursday, June 25, 2026

ক্ষমতায় এলে ‘লালবাড়ি’ মহাকরণেই সচিবালয় ফেরাবে বিজেপি

Date:

Share post:

বিজেপি ক্ষমতায় এলে আর ‘নবান্ন’ নয়, মহাকরণেই ফেরানো হবে মুখ্যমন্ত্রীর সচিবালয়। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে ঝাঁপ বন্ধ হবে নবান্নর। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ২০১৩ সালে মহারকরণ থেকে রাজ্যের সচিবালয় নবান্নে সরিয়ে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাধীনতার পর থেকেই রাজ্যের মূল প্রশাসনিক ভবন ছিল এটাই। ২০১১ সালে ক্ষমতায় আসার পর অবশ্য সেই বাড়ি থেকেই শাসনকাল শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ২০১৩ সালে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় ‘নবান্নে’। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, ‘বিজেপি ক্ষমতায় এসে নবান্ন থেকে রাজ্যের সচিবালয় মহাকরণে ফেরাবে। মহাকরণের সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে। স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের সাক্ষী এই ভবন। এই ভবনের একের পর এক জননেতার পদচারণা দেখেছেন সাধারণ মানুষ। তাই মহাকরণে সচিবালয় ফেরাবে বিজেপি।’

আরও পড়ুন- টোল কর্মীকে প্রাকশ্যে পিস্তল দেখাল চালক!

Advt

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...