Tuesday, February 24, 2026

ভেঙে দিল ২ হাজার বছরের রেকর্ড! খরা ক্রমশ তীব্রতর হচ্ছে ইউরোপে

Date:

Share post:

বিশ্বের উষ্ণায়নের প্রভাব আছড়ে পড়েছে ইউরোপের(EUROPE) ওপরও। বছরের পর বছর হওয়া খরায় তার প্রমাণ। গোটা ইউরোপ মহাদেশে তাপপ্রবাহের ঘটনা ও তীব্রতা এতটাই বেড়েছে যে তা গত ২ হাজার বছরের রেকর্ডকেও ভেঙে দিয়েছে। আর এর জন্য দায়ী স্বয়ং মানুষই। সম্প্রতি আন্তর্জাতিক একটি বিজ্ঞান গবেষণাপত্র ‘নেচার জিওসায়েন্স’(Nature Geoscience)-এ এই নিয়ে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক।
২০১৮ সাল পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রার উর্ধ্বগতি খতিয়ে দেখেন গবেষকরা। তাঁরা বলছেন ২০১৯- ২০২১ সালে তাপমাত্রার তিব্রতা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আগের তুলনায় বর্তমানে আর্দ্রতার(Moisture) পরিমাণও অনেকটাই কমে গিয়েছে। ২ হাজার বছর আগের তাপমাত্রা কেমন ছিল তা বোঝার জন্য রোমান সাম্রাজ্যের সময়কার ১৪৭টি ওক গাছের ২৭ হাজার গুঁড়ির রিং পরীক্ষা করেছিলেন গবেষকরা। গাছের গুঁড়িতে একটি বিন্দুকে কেন্দ্র করে তার চার দিকে উত্তরোত্তর বড় ব্যাসের যে বলয় দেখা যায়, তার সংখ্যার নিরিখেই গাছের বয়স নির্ধারণ করা হয়। তাপমাত্রা বাড়া-কমার সঙ্গে সঙ্গে সেই বলয়গুলির আকার ও একটি থেকে পরেরটির দূরত্ব বেড়ে যায়। আধুনিক সময়ের বিশ্বের গড় তাপমাত্রার হেরফের বুঝতে এখনকার ওক গাছগুলির গুঁড়ি পরীক্ষা করেছিলেন গবেষকরা। মধ্যযুগের সময়টাকে বুঝতে তাঁরা নদীর তলদেশে থাকা ওক গাছের অবশেষ পরীক্ষা করেছিলেন। আর রোমান(Roman) সাম্রাজ্যের সময়কার গড় তাপমাত্রার পরিবর্তনের গতিপ্রকৃতি বুঝতে গবেষকরা সেই কূপগুলি পরীক্ষা করেছিলেন যেগুলি অতীতে ওক গাছ দিয়েই বানানো হয়েছিল।কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্যতম গবেষক অধ্যাপক উল্‌ফ বুনজেন বলেছেন, ‘‘আমরা গত ২ হাজার বছরে এক অবিশ্বাস্য ও উদ্বেগজনক পরিবর্তন লক্ষ্য করেছি।’’

গবেষণাপত্রটি জানানো হয়েছে, ২০১৪ সাল থেকে তাপপ্রবাহের তীব্রতা ও প্রাকৃতিক দুর্যোগ যেভাবে বেড়ে চলেছে, তা সত্যিই উদ্বেগজনক। এমনকি ফসল নষ্ট, দাবানলের সংখ্যাও আগের তুলনায় অনেক বেড়েছে। শুধু তাই নয়, আগ্নেয়গিরি জেগে ওঠার কারণও সৌরচক্রের চরিত্রের পরিবর্তনের জন্য হচ্ছে না। বরং গ্রিণ গ্যাসের নির্গমন এতটাই বৃদ্ধই পেয়েছে যে প্রাকৃতিক দূর্যোগ সে কারণেই নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Advt

spot_img

Related articles

মা ফ্লাইওভারে সেনা ট্রাকের দুর্ঘটনা! আহত ২ জওয়ান

মা উড়ালপুলে দুর্ঘটনা, বৃষ্টি ভেজা মঙ্গলের সকালে সেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকতেই বিপত্তি। আহত হয়েছেন দু’জন...

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় পাইলট-সহ ৭ যাত্রীর মৃত্যু

আশঙ্কাই সত্যি হল, রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুল্যান্স (Ranchi to Delhi air ambulance accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে...

আরাবল্লী পর্বতে সাতপাক ঘুরবেন বিজয়- রশ্মিকা! ‘বিরোশ’ বিয়ে ঘিরে সবার নজর উদয়পুরে

'দ্য ওয়েডিং অব বিরোশ' (Vijay-Rashmika Wedding) অফিসিয়াল ভাবে ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika...

বৃষ্টি- তুষারপাতে আমেরিকায় ‘বম্ব সাইক্লোন’, বাতিল ১০ হাজার ফ্লাইট!

তুমুল বৃষ্টি আর তুষারপাতের ( rain and snowfall) মাঝে আমেরিকায় এবার আছড়ে পড়ল ‘বম্ব সাইক্লোন’ (Bomb Cyclone) ।...