Wednesday, June 24, 2026

মালদহে কংগ্রেসে ভাঙন, শতাধিক কর্মীর যোগদান তৃণমূলে

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙন মালদহে (Maldah) কংগ্রেসে (Congress)। ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের বর্ষীয়ান কংগ্রেস নেতা আলম শেখ (Alam Shekh)-সহ তাঁর সহকর্মীরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার, রাজনগর এলাকায় ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর (Krishnendu Chowdhury) সমর্থনে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সেই সভাতেই পঞ্চায়েত সদস্য মাইনুল শেখের নেতৃত্বে আলম শেখ সহ শতাধিক কর্মী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। উপস্থিত ছিলেন, ইংরেজবাজারের প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, মালদহ জেলা পরিষদের সদস্য স্বপন মিশ্র, পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ,কাজি গ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী উপ-প্রধান মন্টু ইসলাম সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুন-প্রার্থী করলে ক্ষোভ-বিক্ষোভ হবে না তো! শিলিগুড়িতে শঙ্করের গ্রহণযোগ্যতা যাচাইয়ে কি চায়ে পে চর্চা? কিশোর সাহার কলম

এই বিষয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরেই কংগ্রেস করতেন আলম শেখ। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে যোগ দিতে তিনি এবং তাঁর সহকর্মীরা পঞ্চায়েত সদস্য মইনুল শেখের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...