Saturday, April 4, 2026

পামেলাকাণ্ডে সিআইএসএফের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কলকাতা পুলিশের

Date:

Share post:

বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর মাদক পাচারের মামলার তদন্তে কোনওরকম  সাহায্য করছে না সিআইএসএফ। এমনিই অভিযোগ তুলল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, তদন্তে সহযোগিতা করছে না সিআইএসএফ। এই ঘটনায় ধৃত বিজেপি নেতা রাকেশ সিংয়ের নিরাপত্তায় কোন কোন সিআইএসএফ জওয়ান ছিলেন, তাদের নাম জানতে চাওয়া হয়েছে একাধিকবার। এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর আইজি এসজিকে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু কোনও সদুত্তর আসেনি বলেই অভিযোগ।অথচ পামেলাকাণ্ডের কিনারা করতে তৎপর কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এর আগে বিজেপি নেতা রাকেশ সিংকে পূর্ব বর্ধমানের গলসি থেকে মাদক পাচারের অভিযোগে থেকে গ্রেফতার হয়েছে। গ্রেফতার হয় অমৃতা সিং ওরফে সুইটি নামে রাকেশের এক ঘনিষ্ঠ।
জানা গিয়েছে,  সম্প্রতি রাকেশ সিংকে কেন্দ্র করে সুইটির স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। শহরের বেশকিছু নাইট ক্লাবে যেতেন সুইটি এবং পেশায় একজন মডেল। সেখান থেকেই মাদক পাচার করতেন রাকেশকে। লালবাজার সূত্রে জানা গিয়েছে , এই বিজেপি নেত্রী গ্রেফতারের দুদিন যে সন্দীপ আগরওয়াল নামে একজনের কাছে থেকে মেল আসে কলকাতা পুলিশের শীর্ষপদস্থ কর্তার কাছে। সেখানে স্পষ্ট লেখা ছিল পামেলাকে কোকেন পাচারের মিথ্যে তথ্য দিয়ে ফাঁসানো হচ্ছে।
পরে জানা যায় আদতে তিনি সুইটির স্বামী।  তদন্তের জাল গোটাতে রাকেশ সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেই মনে করছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...