Thursday, June 25, 2026

প্রচারে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল, লিখলেন দেওয়াল

Date:

Share post:

হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। রাজ্যে ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে। মোট ৮ দফায় ভোট হবে বাংলায়। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। মঙ্গলবার সকাল থেকেই টালিগঞ্জের বিভিন্ন এলাকায় তিনি শুরু করে দিয়েছেন প্রচার। এদিন টালিগঞ্জ কুদঘাট ব্রিজের উপর থেকে তিনি প্রচার শুরু করেন। সেখান থেকে পায়ে হেঁটে যান ওয়ারলেস মাঠে। সেখানে দাঁড়িয়ে থাকা মহিলাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। নিজের হাতে দেওয়ালও লেখেন তিনি।

আরও পড়ুন-বিজেপির চাকরির প্রতিশ্রুতি-কার্ড, নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল

তারকা-প্রার্থী দেখতে বেশ কিছু মানুষের জমায়েত হয় সেই অঞ্চলে। পাশাপাশি সমর্থকরা বাবুলকে পদ্ম ফুলের মালা পরিয়ে দেন। সেই মালাটি তিনি গাছের উপর তুলে রাখেন। তিনি বলেন, “পদ্মফুলের জায়গা মাটিতে না তাই গাছে থাক।” পাশাপাশি সাধারণ মানুষকে আবেদন করলেন তাঁর সঙ্গে তার পাশে থাকার জন্য। এদিন বাবুল জানান,”এটা আমার প্রচার নয়। গতকাল হঠাৎই ঠিক হয়েছে, আজ সকালে এসেছি। এই স্বতঃস্ফূর্ততা দেখে খুব ভালো লাগছে।”

পাশাপাশি এলাকার তৃণমূলের বিদায়ী বিধায়ক এবং টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ বিশ্বাসকে কটাক্ষ করে তিনি বলেন, “তৃণমূলের নীতি নিয়ে যে সন্ত্রাস চালিয়েছে, সেই দিক থেকে ওঁকে হারানোটা খুব জরুরি। যা শুনছি দোকান থেকে শুরু করে বাড়ি ভাড়া দেওয়া সবক্ষেত্রেই তোলাবাজি।”

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...