Monday, April 6, 2026

বার্সার জার্সি গায়ে রেকর্ড গড়লেন মেসি

Date:

Share post:

সোমবার রাতে আরও একটি রেকর্ড গড়লেন লিওনেল মেসি(Lionel Messi)। বার্সেলোনার ( Barcelona )জার্সি গায় সব চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। বার্সার হয়ে ৭৬৭ তম ম্যাচ খেললেন মেসি। সেক্ষেত্রে মেসি ছুয়ে ফেললেন তাঁর এক সময়ের সতীর্থ জাভি হার্নান্ডেজকে।

এই রেকর্ড গড়তেই মেসির উদ্দেশে একটি ভিডিও বার্তা পোস্ট করেন নেইমার, সুয়ারেজরা। ভিডিও তে সুয়ারেজ বলেন,” এখনও রেকর্ড ভেঙে চলেছ। এটাই প্রমাণ করে, তুমি কত বড় ফুটবলার এবং বার্সেলোনার জন্য তুমি কতটা।” প্রাক্তন সতীর্থ নেইমার বলেন, “আমাদের মনে হয় তুমি অন্য গ্রহের জীব।”

মেসির রেকর্ড গড়ার দিনই লা-লিগায় দুরন্ত জয় পেল বার্সেলোনা। তারা ৪-১ গোলে হারাল হুয়েস্কাকে। ম‍্যাচে জোড়া গোল মেসির। বাকি দুটি গোল করেন গ্রিজম‍্যান এবং গার্সিয়া।

আরও পড়ুন:করোনার কারণে বাকি টি-২০ ম‍্যাচ হতে চলেছে দর্শকশূন‍্য স্টেডিয়ামে

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...