Wednesday, June 3, 2026

বলরামপুরে ফাঁকা মাঠে যোগীর সভা কার্যত ফ্লপ

Date:

Share post:

জঙ্গলমহলের যে মাঠে সভা করেছিলেন তৃণমূলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে মঙ্গলবার পাল্টা সভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। কিন্তু সভার মাঠ যে এমন ফাঁকা থাকবে তা কল্পনাও করতে পারেননি আদিত্যনাথ।
বিজেপির যতই দাবি করুক মাঠ ভরা ছিল, বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলছে । একটা ছোট মাঠই এদিন ভরাতে অক্ষম বিজেপি।
যার নিট ফল, কার্যত ফাঁকা মাঠেই হিন্দুত্বের জয়গান করলেন আদিত্যনাথ।
ফাঁকা মাঠ দেখে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন তিনি । শাসকদল বিজেপির সমর্থকদের সভায় আসতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি ।
বলরামপুরে বানেশ্বর মাহাতোর সমর্থনে বিজেপির সভা কার্যত ফ্লপ।
ফাঁকা সভা নিয়ে তাঁর সাফাই,আমি হেলিকপ্টার থেকে দেখছিলাম এখানকার কার্যকর্তাদের সভায় আসতে দেওয়া হচ্ছে না। তাঁদেরকে বিভিন্ন জায়গায় আটকে দিচ্ছে পুলিশl আমার বিশ্বাস ছিল সেই বাধা ভেঙে সভায় ভিড় হবে।
তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধায়ের কটাক্ষ, বাংলায় জিততে বিজেপির কেন্দ্রীয় নেতারা দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জার করছেন। অথচ তাঁদের সভা ভরছে না। বহিরাগতদের মানুষ চাইছে না।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...