Sunday, June 7, 2026

দিল্লিতে ইডির জালে বিনয়ের ভাই বিকাশ

Date:

Share post:

ইডির (ED) ব্রেক থ্রু। গরু পাচার কাণ্ডে এবার গ্রেফতার বিনয় মিশ্রর (Binoy Mishra) ভাই বিকাশ মিশ্র (Bikash Mishra) সোমবার রাতে দিল্লিতে (Delhi) তাকে গ্রেফতার করেছে ইডি। তাকে আদালতে তোলার পর ৬দিনের রিমান্ড ( Rimand) চাওয়া হয়েছে।

বিকাশের সন্ধানে অনেক দিন ধরেই ছিল এনফোর্সমেন্ট ডায়রক্টরেট (ইডি)। তাকে দু’বার নোটিশ পাঠানো হয়। সহযোগিতা না করায় তার বিরুদ্ধে লুক আউট নোটিশও (Look out notice) জারি হয়। শেষ পর্যন্ত তাকে জালে তুলতে সমর্থ হয় ইডির তদন্তকারী দল৷

গ্রেফতারের পর বিকাশকে প্রশ্ন করা হলেও কিছুই জানি না বলে এড়িয়ে যায় সব প্রশ্ন। গরু পাচারের পাশাপাশি বিকাশ কয়লা কাণ্ডেও জড়িত বলে ইডির দাবি। মূলত বিকাশ হ্যান্ডলারের (Handler) কাজ করত। অর্থাৎ কয়লা ও গরু পাচারের টাকা লেনদেন করত। ফলে তার থেকে বেশ কিছু সূত্র মিলবে বলে ইডির তদন্তকারীদের আশা।

Advt

Related articles

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...

রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

সপ্তাহের শেষ দিন রবিবারে (Precious Metals Sunday) অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা...

অরূপ বিশ্বাসকে দ্বিতীয় নোটিশ: সোমবার তলব

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে নতুন করে খাতা খুলেছে মেসিকাণ্ডের। পুলিশের দ্বারস্থ শতদ্রু দত্ত। এবার সেই মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী...