Monday, March 16, 2026

পুরুলিয়ার জয়পুরে নির্দল প্রার্থীকে সমর্থন: ঘোষণা অভিষেকের

Date:

Share post:

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল। সেই কারণে পুরুলিয়ার জয়পুরে নির্দল প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।পুরুলিয়ার মানবাজারের সভা থেকে অভিষেক বলেন, “পুরুলিয়ার প্রতিটি বুথকে আগলে রাখুন। জেলায় বিজেপিকে ৮-০ করুন। জয়পুরে যেখানে আমরা প্রার্থী দিতে পারিনি যেখানে নির্দলকে ভোট দিন। বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়বেন না”।

জয়পুরে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দিব্যজ্যোতি সিংহদেও (Dibyajyoti Singh Deo)। তিনি আগে জেলা যুব তৃণমূল নেতা ছিলেন। কিন্তু দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন। পরে নেতৃত্বের সঙ্গে কথা বলে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছিলেন। তবে সেটা শেষ মুহূর্তে সম্ভব হয়নি। এদিকে, স্ক্রুটিনিতে ত্রুটি থাকায় তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আমাদের জয় হলেও ডিভিশন বেঞ্চের নির্দেশ তৃণমূল প্রার্থী ভোটে লড়তে পারবেন না”। এই পরিস্থিতিতে উজ্জ্বল কুমারের বদলে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিংহদেওকে সমর্থনের কথা ঘোষণা করেন অভিষেক।

তিনি কটাক্ষ করে বলেন, “বিজেপি পুরুলিয়ায় এমন একটা ভাব করছে যেন গোটা পুরুলিয়া গেরুয়া হয়ে গিয়েছে। আমরাও গেরুয়ায় বিশ্বাস করি। আমরা স্বামীজির গেরুয়ায় বিশ্বাস করি। যোগী আদিত্যানাথের(Yogi Adityanath) গেরুয়ায় বিশ্বাস করি না”।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, দিলীপ ঘোষ মা দুর্গার অপমান করেছেন।

দিলীপ ঘোষরা বলছে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী ভাঁওতা। আর স্থানীয় বিজেপি সাংসদ থেকে শুরু করে দিলীপ ঘোষের পরিবার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলেছেন “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ”।

Advt

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...