Saturday, March 14, 2026

বিজেপির চাকরির প্রতিশ্রুতি-কার্ড, নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল

Date:

Share post:

তিন মাস আগে সাংবাদিক সম্মেলন করে রাজ্যে চাকরির প্রতিশ্রুতি-কার্ড প্রকাশ করেছিল বঙ্গ-বিজেপি। কিন্তু সপ্তাহ দুয়েক যেতে না যেতেই বাড়ি-বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের ওই কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের মুখে এখনও কলকাতার বেশ কিছু কেন্দ্রে ওই কার্ড নিয়ে বাড়ি-বাড়ি যাচ্ছেন বিজেপি কর্মীরা। ফর্ম ফিল-আপ করানো হচ্ছে। কখনও কার্ডে লিখতে বলা হচ্ছে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা। কারণ হিসেবে তারা জানাচ্ছেন, পরে নিয়ে নেওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে সোমবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন।

ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এই কার্ড প্রকাশের মূল উদ্যোক্তা ছিলেন। তিনি বলেছিলেন, ওই কার্ড নিয়ে ৭৫ লক্ষ যুবক-যুবতীর বাড়ি যাওয়ার কর্মসূচির কথা। তাঁর বক্তব্য ছিল, “বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। তাই আগে থেকেই এ ভাবে কর্মপ্রার্থী যুবক-যুবতীদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হচ্ছে।”

আরও পড়ুন-সি ভোটারের তৃতীয় সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল, বিজেপির সম্ভাবনা হতাশাজনক

জানা যাচ্ছে, চিঠিতে লেখা হয়েছে, রাজনৈতিক প্রতীক এবং দলের নাম ব্যবহার করে ভোটের আগে বেআইনি ভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক বলছেন, “মানুষ এ সব ধাপ্পাবাজিতে বিশ্বাস করেন না। কলকাতা বা পশ্চিমবঙ্গে বিজেপির কোনও বিশ্বাসযোগ্যতা নেই।’’

রাজনৈতিক মহলের সূত্রের মতে, এই বিষয়টি নিয়ে গেরুয়া শিবিরের ভিতরেই মতপার্থক্য রয়েছে। রাজ্যে কর্মপ্রার্থীদের নাম নথিভুক্ত করার নির্দিষ্ট সরকারি সংস্থা রয়েছে। সরকারি চাকরি পেতে পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হয়। সুতরাং বিজেপি ক্ষমতায় এলেও রাজনৈতিক ভাবে ফর্ম পূরণ করিয়ে কর্মপ্রার্থীদের চাকরি দেওয়া কী ভাবে সম্ভব, সেই প্রশ্ন গোড়া থেকেই রয়েছে দলের অন্দরে। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখনও কোনও মন্তব্য করেনি।

Advt

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...