Tuesday, June 23, 2026

কোন স্ট্রাটেজিতে কুপকাত ইংল‍্যান্ড? জানালেন শার্দুল

Date:

Share post:

ভুবনেশ্বর কুমারের( bhuvneshwar kumar) বুদ্ধিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ( t-20) ম‍্যাচে ইংল‍্যান্ড ( england)রান সংখ‍্যা বাড়তে পারেনি। মঙ্গলবার তৃতীয় টি-২০ ম‍্যাচে নামার আগে এমনটাই জানালেন শার্দুল ঠাকুর( shardul thakur)।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে আরও রান সংখ‍্যা বাড়াতে পারত বেন স্টোকস, ইয়ন মর্গ‍্যানরা। কিন্তু ভুবির পরামর্শে রান সংখ‍্যা বাড়াতে ব‍্যর্থ হয় ইংরেজরা। এই নিয়ে শার্দুল বলেন,” প্রথম ওভার বল করেন ভুবি। সঙ্গে সঙ্গে ও বাকি বোলার এবং বিরাট কোহলিকে বলেন, পিচে বল থমকে যাচ্ছে। কম গতির বল এমন পিচে বেশি কার্যকর হবে। সেটাই করা হয়। আর সেই কারণেই বিপদে পড়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।”

শুকনো পিচে বল করার ফলে বলের গতির পরিবর্তন শিখতে পেরেছেন বলে জানান শার্দূল ঠাকুর। এদিন তিনি বলেন, “ভারতের বেশির ভাগ সময় শুকনো পিচে খেলতে হয়। ক্রস সিমে বল করলে বোলারদের পক্ষেও বোঝা সম্ভব হয় না বল লাফাবে কি না। তাই শুকনো পিচে এই ধরনের বলে বিপদে পড়ে ব্যাটসম্যানরা।”

আরও পড়ুন:বার্সার জার্সি গায়ে রেকর্ড গড়লেন মেসি

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...