Friday, April 3, 2026

আগে আমাকে মারত সিপিআইএম, এখন বিজেপি, দুঃশাসন রাজ চালাচ্ছে : মমতা

Date:

Share post:

নির্বাচনী প্রচারে গিয়ে এবার বিজেপির বিরুদ্ধে সরাসরি হামলার অভিযোগ করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এদিন ঝাড়গ্রামের (Jhargram) গোপীবল্লভপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আগে আমাকে মারত সিপিআইএম (Cpim), এখন মারে বিজেপি (Bjp)। সিপিআইএম-এর হার্মাদরাই এখন বিজেপি হয়েছে। অত্যাচারের বদলে অত্যাচার নয়। আমরা শান্তির বাংলা গড়ব।”।

 

তৃণমূলনেত্রী অভিযোগ করেন, “সব থেকে বড় দুর্নীতির দল বিজেপি। দুঃশাসন রাজ ভারতে চালাচ্ছে। সারা ভারতে শেষ করে দিয়েছে। নোটবন্দির নামে মানুষকে শেষ করে দিল”।

নির্বাচনী প্রচার জনসভায় বুধবার গোপীবল্লভপুরে জনসভায় যোগ দেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “বিজেপির গুণ্ডা এসে বাড়ি-ঘর দখল করে নেবে”। ইভিএম (Evm) নিয়ে নির্বাচনী এজেন্টদের সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভোট যাতে অন্য কেউ দিয়ে দিতে না পারে সেদিকে খেয়াল রাখুন”। কাজের সূত্রে যাঁরা অন্য রাজ্য থাকেন, তাঁদেরও ভোট দিতে রাজ্যে আসতে বলেন মমতা।

নন্দীগ্রামে আহত হওয়ার পর সোমবার থেকে ফের প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার পুরুলিয়ার পর মঙ্গলবার বাঁকুড়ায় তিনটি সভা করেন মমতা। এদিন ঝাড়গ্রামে জোড়া সভা করে কলকাতায় ফিরে আসবেন তৃণমূল নেত্রী। তারপর দলের ইস্তেহার প্রকাশ করা হবে।

Advt

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...