Saturday, April 4, 2026

এবার বিশ্বভারতী বন্ধ করার হুমকি দিলেন উপাচার্য

Date:

Share post:

এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এবার তিনি সরাসরি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন এবং অধ্যাপকদের উদ্দেশে তিনি কটূক্তি করেছেন বলে অভি‌যোগ।

সূত্রের খবর, ১৫ মার্চ গুগল মিটে বিশ্বভারতীর অধ্যাপকদের সঙ্গে একটি বৈঠক ছিল বিদ্যুৎ চক্রবর্তী। সেই বৈঠকের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ওই ক্লিপের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। অডিওতে একের পর এক অশালীন মন্তব্য করতেও শোনা যায় তাঁকে। কয়েক জন অধ্যাপকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তোলেন। তাঁদের ভিতু বলে মন্তব্য করতে শোনা যায় উপাচার্যকে। বিদ্যুৎ চক্রবর্তী বলছেন, “বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাব। আমি কাউকে ধমকি দিচ্ছি না।”

আরও পড়ুন-এবার কি গেরুয়া শিবিরে দেবশ্রী রায়?

এই বিষয়ে জনৈক আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের কথায়, “উনি এখনই তো বন্ধ করে দিয়েছেন। কিছুরই অস্তিত্ব নেই। সব নষ্ট করে দিয়েছেন। নতুন করে আর কী বন্ধ করবেন। ওনার হাতে প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে গিয়েছে।”

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...