Saturday, April 4, 2026

আরও ১০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বামফ্রন্টের

Date:

Share post:

সামনেই রাজ্যে বিধানসভা ভোট। আগামী ২৭ মার্চ শুরু প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে আরও এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। মোট ন’টি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া একটি আসনে প্রার্থী বদল করা হয়েছে। শান্তিপুরে বামেরাই লড়বে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নাম এখনও ঘোষণা করা হয়নি।

ঘোষিত ১০ প্রার্থীর মধ্যে ৯জন সিপিএম এবং ১জন আরএসপি-র প্রার্থী। বুধবার ধূপগুড়ি, ময়নাগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, সামশেরগঞ্জ, শান্তিপুর, হরিণঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, উলুবেড়িয়া উত্তর, মন্তেশ্বর আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা। এর মধ্যে ময়নাগুড়ি থেকে লড়বেন আরএসপির প্রার্থী।

এক নজরে দেখে নেওয়া যাক কোন আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে:

ধূপগুড়ি: ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস (সিপিএম)
ময়নাগুড়ি: নরেশ চন্দ্র রায় (আরএসপি)
দার্জিলিং: গৌতমরাজ রাই (সিপিএম)
কার্শিয়াং: উত্তম শর্মা (সিপিএম)
সামশেরগঞ্জ: মোদাস্সর হোসেন (সিপিএম)
শান্তিপুর: সিপিএম প্রার্থী(নাম পরে জানানো হবে)
হরিণঘাটা: অলকেশ দাস (সিপিএম)
বনগাঁ উত্তর: পীযূষ কান্তি সাহা (সিপিএম)
বনগাঁ দক্ষিণ: তাপস কুমার বিশ্বাস (সিপিএম)। পূর্ব ঘোষিত অসুস্থতার কারণে অব্যাহতি চান। তাঁর বদলেই নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হল।
উলুবেড়িয়া উত্তর: অশোক দলুই (সিপিএম)
মন্তেশ্বর: অনুপম ঘোষ (সিপিএম)

আবার কংগ্রেসের তরফ থেকে দু’টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। কালচিনি থেকে প্রার্থী অভিজিৎ নার্জিনারি এবং ফলতার প্রার্থী হয়েছেন আবদুর রেজ্জাক মোল্লা।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...